নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই মর্মে সোমবার বিধানসভায় দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। প্রতিবাদ কর্মসূচি থেকে একধাঁচে রাজ্যকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, এসএসসি তালিকা প্রকাশ হওয়ার পর থেকে সমগ্র তালিকা জুড়ে শাসক যোগ লক্ষ্য করা যায়। আর এরই প্রতিবাদে আজ বিধানসভা চত্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। স্লোগান ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেন বিরোধী দলনেতা। এদিন, বিধানসভা চত্বরে উপস্থিত ছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এদিন চাকরিহারারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতও করেন। তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, 'এতজন যখন যোগ্য তাহলে বাকিরা তো যোগ্য। তাহলে সেই যোগ্যদের তালিকা প্রকাশ করুক। ২০১৬ সালে আপনারা পরীক্ষা দিয়েছিলেন স্বাভাবিক ভাবে এখন আপনাদের পক্ষে নতুন করে পরীক্ষায় বসা সম্ভব না।'
বিরোধী দলনেতা আরও বলেন, 'আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব যাতে ওনারা অযোগ্যদের বদলে যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে যান। যাতে আদালত যোগ্যদের চাকরি বহাল রাখে। তারপর যদি কোনো আসন থাকে বাকিদের চাকরি দিক।' তিনি আরও বলেন, 'আমাদের সরকারি ভাবে কিছু বলার অনুমতি দেয়নি। তবুও আমরা আবেদন করবো যাতে স্পিকার চাকরিহারাদের বিষয় নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন।'
পাশাপশি, বিরোধী দলনেতার গলায় এদিন অন্যরকম সুরও শোনা যায়। তিনি বলেন, 'রাজ্য সরকারকে বলবো এই বিষয়ে তারা যদি কোনো বিধানসভায় কোনো বিল পেশ করে তাহলে বিরোধীরাও সেখানে সম্মতি জানাবে। সেক্ষেত্রে বিষয়টি একটি নজিরবিহীন হয়ে থাকবে যে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে শাসক - বিরোধীরা একটি বিল পাশ করেছে।'
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের