6a366dc564884_ANI-20260506092719
জুন ২০, ২০২৬ বিকাল ০৫:২৬ IST

প্রথম সপ্তাহেই ধাক্কা , ১০ কোটির গণ্ডি পেরোতে হিমশিম ভারত ভাগ্য বিধাতা

নিউজ ডেস্ক - কঙ্গনা রানাওয়াত অভিনীত এবং মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে। ছবিটি প্রথম সপ্তাহান্তে তুলনামূলকভাবে ভালো সূচনা করলেও সেই গতি ধরে রাখতে পারেনি। ফলে সাত দিনের শেষে ছবিটির মোট আয় ১০ কোটির মাইলফলকের কাছেও পৌঁছতে পারেনি, যা নির্মাতাদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ছবিটি ভারতে প্রায় ৪৫ লক্ষ টাকা নেট সংগ্রহ করেছে। এর ফলে প্রথম সাত দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬.৫৫ কোটি টাকা। প্রথম দিনে ১ কোটি টাকা আয় করে যাত্রা শুরু করার পর শনিবার ১.৪৫ কোটি এবং রবিবার সর্বাধিক ১.৮০ কোটি টাকা সংগ্রহ করে ছবিটি। তবে সপ্তাহান্ত শেষ হতেই আয়ের গ্রাফ দ্রুত নিম্নমুখী হতে শুরু করে।

সপ্তাহের শুরু থেকেই ছবিটির সংগ্রহে বড় ধরনের পতন দেখা যায়। সোমবার এবং মঙ্গলবার দৈনিক আয় ৬৫ লক্ষ টাকায় নেমে আসে। এরপর বুধবার তা আরও কমে দাঁড়ায় ৫৫ লক্ষ টাকায়। বৃহস্পতিবার ও শুক্রবারও বক্স অফিসে উল্লেখযোগ্য কোনও উন্নতি দেখা যায়নি। ট্রেড বিশ্লেষকদের মতে, প্রাথমিক আগ্রহ থাকলেও দর্শকদের মধ্যে ছবিটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারেনি, যার প্রতিফলন পড়েছে আয়ের খাতায়।

তবে বক্স অফিসের ফল আশানুরূপ না হলেও মুক্তির আগে ও পরে রাজনৈতিক মহলে ছবিটি যথেষ্ট আলোচনায় ছিল। ১২ জুন মুক্তির পর হরিয়ানা সরকার ছবিটিকে করমুক্ত ঘোষণা করে। একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ছবিটির প্রশংসা করেন এবং এটিকে সাহস, সহানুভূতি ও মানবিকতার বার্তাবাহী ছবি বলে উল্লেখ করেন। একইভাবে ওড়িশায় আয়োজিত বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং উপ-মুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও।

উল্লেখ্য, ‘ভারত ভাগ্য বিধাতা'  বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। ছবির কেন্দ্রীয় চরিত্র নার্স গীতা মাধব গান্ধারের জীবনকাহিনি, যা অঞ্জলি কুলথের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার সময় ২০ জন গর্ভবতী মহিলার জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কঙ্গনা রানাওয়াত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন এশা দে, গিরিজা ওক ও স্মিতা তাম্বে। তবে প্রথম সপ্তাহের হতাশাজনক ফলের পর এবং সামনে ককটেল ২ -সহ একাধিক বড় বাজেটের ছবির মুক্তি থাকায় ‘ভারত ভাগ্য বিধাতার' বক্স অফিস লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

ক্লিভেজ’ দেখিয়ে রাখির বিজ্ঞাপন! কৃতীর পোশাক ঘিরে বিতর্ক, শেষমেশ ভিডিও সরাল সংস্থা
আগস্ট ২৬, ২০২৬

রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ

শ্যামাপ্রসাদের 'শেষ অধ্যায়' এবার মঞ্চে, বাজপেয়ী হবেন সুকান্ত!
আগস্ট ২৬, ২০২৬

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর
আগস্ট ২৬, ২০২৬

বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির

রেস্তরাঁ ছেড়ে এবার ঘরের রান্নাঘরেও অভিযান? তুকারাম মুন্ডেকে ‘নিমন্ত্রণ’ কুণাল কোহলির!
আগস্ট ২৫, ২০২৬

রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির

২০ বছরের বয়সের ফারাক, তবু টলেনি প্রেম! শুভ্রাকে ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন অনুরাগ, কেন বদলে গেল সিদ্ধান্ত?
আগস্ট ২৫, ২০২৬

বয়স নয়, সম্পর্কের ভিত বিশ্বাস-সম্মানেই, বিয়ের চেয়ে একসঙ্গে থাকাকেই গুরুত্ব অনুরাগ-শুভ্রার 

জেন-জি নয়, আজ থেকে আমি জেন আলফা! হঠাৎ প্রজন্ম বদলের ঘোষণা কঙ্গনার
আগস্ট ২৪, ২০২৬

জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’

সোশ্যাল মিডিয়া জুড়ে ভর্তি জাহ্নবীর নীলছবি , কড়া পদক্ষেপ আদালতের
আগস্ট ২৩, ২০২৬

৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের

জিৎকে কটাক্ষ করতেই ফুঁসে উঠলেন দেব! ও আমার বড় দাদার মতো, ভক্তদের কড়া বার্তা
আগস্ট ২৩, ২০২৬


জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি

রাজনীতিতে নামার টোপ!দিদি আমাকে এমপি-এমএলএ করে দেবে বলেছিলেন, বিস্ফোরক ইন্দ্রাণী
আগস্ট ২২, ২০২৬

মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।

অঞ্জন যখন সংসারের দায়িত্ব নিতে পারেননি, তখন একাই সবটা আগলে রেখেছিলেন ছন্দা! ৪৭ বছরের দাম্পত্যের অজানা কথা ফাঁস
আগস্ট ২২, ২০২৬

সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন

চুলহীন ছবি ঘিরে তুমুল চর্চা , কেন এমন সিদ্ধান্ত নিলেন রাজন্যা
আগস্ট ২১, ২০২৬

মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী

ভোটে জিতেই গলার জোর বেড়েছে! যাদবপুর-কাণ্ডে শর্বরীকে নিশানা ঋদ্ধির
আগস্ট ২১, ২০২৬

ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির

মারবি যত বাড়বে মিছিল! যাদবপুর-কাণ্ডে শিরিনের পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
আগস্ট ২১, ২০২৬

শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

ঠান্ডা পানীয় অর্ডার করে চমক!সঙ্গে এল জীবন্ত আরশোলা, ক্ষোভে ফেটে পড়লেন শ্বেতা
আগস্ট ২১, ২০২৬

ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার

মৃত্যুর ৫ মাস পর রাহুলের গোপন প্রেম নিয়ে দাবি! মুখ খুললেন মৌমিতা
আগস্ট ২১, ২০২৬

রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের