নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দ্বিতীয় দফার ভোটের আগে বনগাঁর ঠাকুরনগরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালেন নরেন্দ্র মোদি। জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করলেন, প্রথম দফাতেই ভেঙে গিয়েছে শাসকদলের অহংকার। দ্বিতীয় দফার পর নিশ্চিতভাবে বিজেপি সরকার গঠনের পথ প্রশস্ত হবে।
মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরের সভামঞ্চে দাঁড়িয়ে মোদি বলেন, 'প্রথম দফায় বাংলার মানুষ অসাধারণ কাজ করেছে। তবে হালকা ভাবে নেবেন না। প্রথম দফার রেকর্ড ভাঙবেন তো?' তৃণমূলকে নিশানা করে মোদি বলেন, ' প্রথম দফায় ভাঙল টিএমসির অহংকার। দ্বিতীয় দফায় নিশ্চিত বিজেপি সরকার।'
তৃণমূলকে নিশানা করে মোদি অভিযোগ করেন, ' গত ১৫ বছরে অনেক পাটকল বন্ধ হয়েছে। একটা কারখানাই চলছে, তা হল সিন্ডিকেটের কাটমানি, কমিশন আদায়।' এদিন সভা থেকে মতুয়া শরণার্থীদের উদ্দেশ্যে আশ্বাস দেন মোদি। তিনি বলেন, ' শরনার্থীদের কষ্ট আমরা বুঝি, তাই আমি সিএএ নিয়ে এসেছি। কিন্তু তৃণমূল সেই আইন বাতিলের কথা বলে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের