নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাজ্যে নির্বাচনের রণদামামা বেজে গেছে। আগামী ২৩ শে এপ্রিল থেকে উত্তরবঙ্গে শুরু হতে চলেছে প্রথম দফা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এবার পাহাড়ে প্রচারের ময়দানে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষে শিলিগুড়িতে পদযাত্রার মাধ্যমে প্রচারে ঝড় তুলবেন তিনি।
উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন হওয়ায় শেষ মুহূর্তে প্রচার জোরদার করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। শিলিগুড়িতে প্রার্থী গৌতম দেবের সমর্থনে পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, মাল্লাগুড়ি থেকে হাসমিচক বা বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রার সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত সূচি এখনও নির্ধারিত হয়নি, তবে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে জেলা নেতৃত্ব।
শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব জানান, ' নববর্ষের দিন সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যাননা। কিন্তু এবছর তিনি এই দিনটিকে বেছে নিয়েছেন শিলিগুড়িতে প্রচার করবেন বলে। তাতে বেজায় খুশি আমরা। আমরা জানতে পেরেছি তিনি শিলিগুড়িতে পদযাত্রা করবেন। হিলকার্ট রোডেই এই পদযাত্রা হবে। আর দিদি আসা মানেই বাড়তি অক্সিজেন পাওয়া। এবার এই আসন জিতে দিদিকে উপহার দিতে চাই।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের