নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই প্রশাসনিক রদবদলের বড় রূপরেখা তুলে ধরল রাজ্যের নতুন বিজেপি সরকার। ডিএ, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক ঘোষণার পাশাপাশি এবার পাঁচটি নতুন জেলা গঠনের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। একাধিক নতুন পুরসভা, নতুন মহকুমা এবং পুলিশ জেলা গঠনের প্রস্তাব এনে প্রশাসনকে আরও জনমুখী করার বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে সে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত নতুন জেলাগুলি হল - কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিকে নতুন পুলিশ জেলা হিসেবে গড়ে তোলার কথাও জানানো হয়েছে।
শুধু জেলা নয়, স্থানীয় প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করতে একাধিক নতুন পুরসভা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিকে পুরসভার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপশি, গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রীর দাবি, এই প্রশাসনিক পুনর্গঠনের ফলে সাধারণ মানুষকে আর ছোটখাটো সরকারি কাজের জন্য দূরে যেতে হবে না। নাগরিক পরিষেবা আরও সহজলভ্য হবে, প্রশাসনিক গতি বাড়বে এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রথম বাজেটেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিল রাজ্য সরকার।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের