নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বিধানসভায় সোমবার প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সরকারি কর্মীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। সবচেয়ে বেশি নজর রয়েছে মহার্ঘভাতা এবং বকেয়া ডিএ নিয়ে কোনও বড় ঘোষণা আসে কিনা, সেদিকেই।
সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ রাসবিহারীর বাসভবন থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন অর্থমন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ২২ শতাংশ হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৮ শতাংশ। ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়েও ক্ষোভ রয়েছে কর্মচারীদের একাংশের।
সংগ্রামী যৌথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সরকার আগেই বকেয়া ডিএর একটি বড় অংশ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। তার আশা, এবারের বাজেটে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে। একই সঙ্গে ভবিষ্যতে এআইসিপিআই সূচক অনুযায়ী ডিএ প্রদানের দাবিও জানান তিনি।
অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএ ইস্যু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকেও ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য কী বার্তা থাকে, সেদিকে নজর সবার।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের