নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেড ময়দানে সভার প্রস্তুতি নিতে গিয়েই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রস্তাবিত সমাবেশের আগে মাঠ পরিদর্শনে এসে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগানে কার্যত অস্বস্তিতে পড়েন তিনি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আগামী ৩১ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ব্রিগেডে একটি সভার পরিকল্পনা রয়েছে হুমায়ুন কবীরের। সেই উদ্দেশ্যেই সোমবার তিনি ব্রিগেড ময়দান পরিদর্শনে আসেন এবং মাঠ পরিদর্শনের পর প্রশাসনের কাছে সভার অনুমতি চাওয়ার কথা ছিল তার। কিন্তু মাঠে পৌঁছতেই তৃণমূল কর্মীদের একাংশ হুমায়ুন কবীরের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে প্রকাশ্যে এই বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্রিগেড চত্বরে। এই পরিস্থিতির মধ্যেও নিজের অবস্থানে অনড় থাকেন হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ' পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির সরকার গড়তে চাই। তৃণমূল সরকারকে উপড়ে ফেলার যে ডাক দিয়েছিলাম সেটা হবেই।'
এদিন সভা প্রসঙ্গে হুমায়ুন আরও বলেন, ' ব্রিগেড চত্বর কারোর নিজের না। বাবরি মসজিদ হবে, সমাবেশও হবে। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। তৃণমূল ভয় পেয়েছে তাই আমাকে বাধা দিতে চাইছে। এর জবাব আমি ঠিকই দেবো।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের