নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করলেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে তিনি স্থানীয় প্রশাসনের গাফিলতির কথা স্বীকার করে নেন।
শুক্রবার সকালে আর. জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর শুক্রবারই ঘটনাস্থল পরিদর্শনে জন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। সেখানে তিনি সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপশি, ঘটনার গুরুত্ব বিবেচনা করে আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির একটি জরুরি বৈঠক ডাকা হবে বলেও জানান তিনি। সেখানে এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যালোচনা করা হবে।
অতীন ঘোষ বলেন, 'এই ঘটনায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা দেখতে হবে। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য চেষ্টা করতে হবে। সকলকে তৎপর হতে হবে। স্থানীয় প্রশাসনিক ব্যর্থতায় এই ঘটনা, সেটা অস্বীকার করার উপায় নেই।'
এদিকে ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ঘটনাস্থলে যান দীনেশ কুমার। পুলিশ সূত্রে জানা যায়, লিফট বিভ্রাটের ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। লিফটম্যানের পাশাপাশি নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের