নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে কিং কোহলির মোট রান ৩০২। গড় ১৫০। কার্যত প্রোটিয়াদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন বিরাট। সিরিজ জয়ের পর রবিবার ভাইজ্যাগের সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে পুজো দিলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
বিশাখাপত্তনম শহর থেকে প্রায় ১০ মাইল দূরে অবস্থিত সিংহচলমের শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির। সেই মন্দিরে রবিবার সকালেই গেলেন ‘রান মেশিন’ বিরাট কোহলি। মন্দিরের পবিত্র স্তম্ভ ‘কাপ্পা স্তম্ভম’-কে জড়িয়ে ধরেন তিনি। প্রচলিত আছে, ওই স্তম্ভটি জড়িয়ে ধরলে বা স্পর্শ করলে মনস্কামনা পূরণ হয়। এই মন্দির নির্মাণ করেছিলেন একাদশ শতাব্দীতে ওড়িশার গজপতি শাসকরা।
শ্রীবরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে ভগবান বিষ্ণুর অবতার নৃসিংহের রূপে দেবতাকে স্থাপন করা হয়েছে। বিরাট কোহলিকে প্রভুর প্রতিকৃতি উপহার দিয়েছেন মন্দিরের কর্তারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিরাটের গায়ে ছিল গেরুয়া নামাবলি। কপালে লাল তিলক। এক নেটিজেন লিখেছেন, “একটা সময় পর প্রত্যেকেই বিশ্বাস করেন, ঈশ্বরই জীবনের চালিকাশক্তি।“
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের