নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবিরাম বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। পাহাড় ও সমতলে ধস, প্লাবন, মৃত্যুর মিছিল। এমন কঠিন পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে তৎপরতা শুরু হয়েছে। সোমবার উত্তরবঙ্গের পরিস্থিতি স্বচক্ষে দেখতে ও উদ্ধারকাজ তদারকি করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার রাতভর প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। পাহাড়ে নেমেছে ধস, বন্ধ হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ সড়কপথ। তিস্তা, মহানন্দা ও জলঢাকা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। একাধিক গ্রাম ও শহর প্লাবিত, বহু পরিবার এখনও জলবন্দি।
এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যেই ভার্চুয়াল বৈঠক করেছেন উত্তরবঙ্গের সমস্ত জেলা শাসকের সঙ্গে। বৈঠকে একাধিক জরুরি নির্দেশ দিয়েছে। বিশেষত পর্যটকদের নিরাপদ স্থানে রাখার, ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করার, এবং নদী তীরবর্তী এলাকা থেকে মানুষ সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সোমবার দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক ও ত্রাণ কার্য পর্যালোচনা করবেন বলে জানা গেছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের