নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তুমুল বর্ষণে উত্তরবঙ্গের একের পর এক এলাকা প্লাবিত, ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু ও কৃষিজমি। মৃতের সংখ্যা বেড়েই চলেছে, হাজার হাজার মানুষ ঘরহারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পথে নামলো বামপন্থী সংগঠন।
সূত্রের খবর, উত্তরবঙ্গের বন্যার কারণে কুর্শামারি, ধূপগুড়ি, দার্জিলিং ও অন্যান্য এলাকা সম্পূর্ণ বিপর্যস্ত। নদী ও জলাধার উজাড় হয়ে বহু পরিবারের জীবন নাশের মুখে। প্রশাসনিক প্রস্তুতির অভাব, রাস্তা-সেতু ভেঙে পড়া এবং স্বাস্থ্যসেবার ঘাটতি পরিস্থিতি আরও জটিল করেছে। এই সময় বামপন্থী ছাত্র-যুব সংগঠন, রেড ভলান্টিয়ার ও অন্যান্য সামাজিক সংগঠনরা ত্রাণ বিতরণের কাজে নেমেছে।

কলকাতা জুড়ে ত্রাণ সংগ্রহে নেমেছে বাম সংগঠন। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, সব ঘর হারানো মানুষের জন্য ত্রাণ ও নতুন ঘর, আহতদের চিকিৎসা এবং অবিলম্বে রাস্তা ও সেতু মেরামতের দাবি নিয়ে পথে নেমেছে বাম কর্মী নেতৃত্বরা। বর্ষীয়ান বাম নেতা বিমান বসুকে বালতি হাতে নিয়ে শহরের পথে ত্রাণ সংগ্রহ করতে দেখা যায়। সঙ্গে ছিলেন অন্যান্য বাম কর্মী সমর্থকেরাও।
বাম নেতা বিমান বসু জানান, ' উত্তরবঙ্গে যে ভাবে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক মানুষ মারা গেছে অনেকে ঘরছাড়া হয়ে আছে। ১৯৬৮ তেও এই পরিস্থিতি হয়েছিল তখনও রাস্তায় নেমে ত্রাণ সংগ্রহ করেছি। বিশাল বাড়ি আর রিসোর্ট করার জন্য পাহাড়ের মাটি আলগা হয়ে যাচ্ছে আর ধসে সমস্ত বাড়ি ভেঙে পড়ছে। তাই উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতার উচিত শরিক হওয়া। আর তাই ক্ষতিগ্রস্তদের সাহায্য করতেই আমাদের এই উদ্যোগ।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের