নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। দেশের জন্য অত্যন্ত সম্মান ও গর্বের একটি দিন। সারা দেশজুড়ে আগামীকাল পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এর আগেই নড়েচড়ে বসল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন। ক্যানিং চত্বরের বিভিন্ন স্টেশনে শুরু হল নাকাচেকিং। আতঙ্ক এড়াতে বাংলাদেশি জাহাজগুলিতে চেকিং করা হচ্ছে।

সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগণার উপকূলীয় এলাকাগুলিতে নাকা চেকিংয়ের জন্য ভীষণই তৎপর বারুইপুর জেলা পুলিশ কর্মীরা। গোসাবা , পাথরপ্রতিমা , ক্যানিং , বাসন্তী , ফেজারগঞ্জের মত জায়গাগুলিতে রবিবার সকাল থেকে চলছে চেকিং। প্রজাতন্ত্র দিবসের মত ঐতিহাসিক একটি দিনে কোনো দুষ্কৃতী আতঙ্ক চাইছেনা জেলা প্রশাসন। বাংলাদেশি জাহাজগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে। ক্যানিং থেকে বাংলাদেশের পথ খুবই সহজ। তাই দুষ্কৃতী ঢুকে পড়ার মত দিকগুলিতেও নজর রাখা হচ্ছে। পুলিশের সঙ্গে সহায়তা করে জিআরপিও নাকা চেকিংয়ে সাহায্য করেছে।

সিকান্দার নামক এক স্থানীয় জানিয়েছেন , "চেকিংয়ের বিষয়টা খুবই ভাল। তবে একদিন নয়। একদিনের নিরাপত্তার কথা ভাবলে হবে না। সারা বছরই এখান থেকে দুষ্কৃতী মাওবাদীরা যাতায়াত করে। এই চেকিং সারাবছর করলে অনেক নাশকতা মূলক কাজ কমে যাবে।"

আর এক স্থানীয় বিধান হাওলাদার জানিয়েছেন , "আমি রোজই এই ক্যানিং স্টেশন থেকে যাতায়াত করি। মাঝে মাঝে পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়। তবে আমার মনে হয় সারাবছর এমন চেকিং করানো উচিত। কারণ জায়গাটা বিশেষ ভাল নয়। এখান থেকে দুষ্কৃতীরা আসে যায়। তাই প্রশাসনকে আরও তৎপর হতে হবে। তবে কাজটা শুরু হয়েছে দেখে ভাল লাগছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের