নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রজাতন্ত্র দিবসের দিনেই চাঞ্চল্য ছড়াল পাতুলিয়ায়। ভারত মাতার প্যান্ডেল আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে পাতুলিয়া পঞ্চায়েতের বটতলা এলাকায়। অভিযোগ, প্রজাতন্ত্র দিবসের ভোররাতে অন্ধকারের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী ভারত মাতার প্যান্ডেলে আগুন লাগিয়ে দেয়। প্যান্ডেল পুড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একজোট হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন তারা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। ভস্মীভূত প্যান্ডেল পরিদর্শন করে তিনি প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কৌস্তভ বাগচীর অভিযোগ, 'বারংবার হিন্দু ধর্মকে আক্রমণ করা হচ্ছে। হিন্দুদের আক্রান্ত হতে হচ্ছে। জেহাদিরা বারবার আক্রমণ করা হচ্ছে। আর প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।'
কৌস্তভ বাগচী হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, 'দিনের পর দিন পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়ে যাচ্ছে। প্রশাসন যদি এর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া নেয় হিন্দু সনাতনীরা জানে তাদের ধর্ম কিভাবে রক্ষা করতে হয়। যে ক্রিয়া হয়েছে তার পাল্টা প্রতিক্রিয়াও হবে।'
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের