নিজস্ব প্রতিনিধি , লন্ডন - চলতি প্রিমিয়ার লিগ মরশুমে ফের থামল ম্যানচেস্টার সিটি। গত মরশুমে অসামান্য ছন্দে থাকা আর্সেনালের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল হ্যাল্যান্ডরা। বর্তমানে ৫ ম্যাচে ২ টি জয়ের সঙ্গে লিগ টেবিলের ৯ নম্বরে গুয়ারদিওলার দল। অন্যদিকে ৫ ম্যাচে ৩ টি জিতে ২ নম্বরে আর্সেনাল।
ম্যাচের ৩ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মত জালে বল জড়িয়ে দেন এরলিং হ্যাল্যান্ড। এরপর থেমে যায় তারা। ম্যাচে দখল রাখতে শুরু করে আর্সেনাল। যদিও গোলমুখী আক্রমণ সানাতে পারেনি তারা। গোটা ম্যাচে ভাল ফুটবল খেলেও সমতা ফেরাতে পারছিল না আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় বল টেনে অসামান্যভাবে গোলরক্ষকের মাথার ওপর চিপ তুলে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেলি। শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল। ম্যাচে ৬৭ শতাংশ বল পজিশন রেখে ১১ টি শট নেয় আর্সেনাল। অন্যদিকে , মাত্র ৫ টি শট নেয় ম্যানচেস্টার সিটি।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...