নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমিককে ভিডিও কল করে আত্মহত্যা। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান বাবা। প্রেমিককে ভিডিও কল করে নিজেকে শেষ করে দিলেন এক তরুণী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আত্মহত্যা নাকি খুন আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। মৃতার নাম প্রিয়া দাস। তিনি কল্যাণী IIT কলেজের ছাত্রী। তার প্রেমিকের বাড়ি কৃষ্ণগঞ্জেই। প্রিয়ার প্রেমিক কর্মসূত্রে বাইরে গেছে। কোনো একটি ছবি নিয়ে প্রেমিক তাকে লাগাতার ব্ল্যাকমেল করছিলেন। একটা সময় সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় আত্মহত্যা করতে বাধ্য হন বলে দাবি মৃতার পরিবারের।
ঘরে ঢুকে প্রিয়ার মৃতদেহ চোখে পড়তেই তাঁকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মৃতার বাবা রাজু জানিয়েছেন , মেয়ে কেন এটা করেছে তার প্রমাণ আছে আমার কাছে ফোনে। ছেলেটির বাড়ি কাছাকাছি। আমরা কৃষ্ণগঞ্জ থানায় ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাব। তার দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাই। সকালে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি মেয়ের ঝুলন্ত দেহ। পাশে পড়ে রয়েছে মোবাইল। চিৎকার না করে থাকতে পারিনি। এরপর প্রতিবেশীরা ছুটে আসে।"

প্রিয়ার ভাই প্রেমদাস বলেছেন , "দিদি যখন গলায় দড়ি দেবে বলে ভাবে তখন ওর প্রেমিককে ভিডিও কল করে। গলায় দড়ি দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দিদির প্রেমিকের সঙ্গে ভিডিও কল হয়। সবটা রেকর্ড হয়। আমার দিদির সাথে ওই ছেলেটির বেশ কিছুদিনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের মাঝে কোনও একটা ছবি নিয়ে দিদিকে বারবার ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। যার জন্য দিদি বাধ্য হয়ে গলায় দড়ি দিয়েছে। আমরা ওই ছেলেটির শাস্তি চাই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের