নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিক্ষক নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর দিনেই তীব্র প্রতিক্রিয়া হাইকোর্টের। SSC-র বিভিন্ন মামলার শুনানির মধ্যেই বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করলেন, 'পরীক্ষার কী হবে কেউ জানে না, আর আপনারা নথি যাচাই নিয়ে ব্যস্ত?' তার এই মন্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিয়ে।
বুধবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলাই ফেরত গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে। পরদিনই SSC মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, আগামী ১৮ নভেম্বর থেকে নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে। তাই তার মামলার শুনানি যেন আগামীকালই হয়। তাতেই কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, 'পরীক্ষার কী হবে কেউ জানে না। আর আপনারা নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।'
বিচারপতি স্পষ্ট জানান, ' SSCর নবম–দশম এবং একাদশ–দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর ইন্টারভিউ পর্ব শুরু হলেও, ভবিষ্যৎ নিয়োগ সম্পূর্ণ নির্ভর করছে আদালতের মামলার উপর।' এদিন ২০১৬ সালের শিক্ষক নিয়োগপ্রক্রিয়াকেও কাঠগড়ায় তোলেন বিচারপতি। তিনি নির্দেশ দেন, ' প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তাদের সম্পূর্ণ তালিকা হাইকোর্টে জমা করতে হবে। নবম–দশম ও একাদশ–দ্বাদশ স্তরে যারা নিয়োগপত্র পেয়েছিলেন, তাদের নামও পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।'
এর পাশাপাশি ২০২৫ সালের নিয়োগ-পরীক্ষার OMR শিট আপলোড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশে যখন নিয়োগ হচ্ছে, তখন প্রথম থেকেই স্বচ্ছতা বজায় রাখা উচিত। নাহলে পরে অনিয়মের অভিযোগ উঠবে।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের