নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইন উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিয়ালদহ থেকে ধর্মতলা সরাসরি জুড়ে যাবে মেট্রো রুট। তবে একই দিনে বউবাজারের দুর্গা পিতুরি লেনে প্রতিবাদ অবস্থানে বসবেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।
সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার সময় ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছিল বউবাজার এলাকা। টানেল বোরিং মেশিন দিয়ে খননের সময় ভেঙে পড়ে একাধিক বাড়ি, অনেক বাড়িতে দেখা দেয় গভীর ফাটল। কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের বহু মানুষ ঘরছাড়া হয়ে আজও ভাড়া বাড়িতে থাকেন বাধ্য হয়ে। কিছু পরিবার বাড়ি ফিরে পেলেও বেশিরভাগই এখনও অনিশ্চয়তার দিন কাটাচ্ছে।
আর তাই মোদির মেট্রো উদ্বোধনের সময়ই বিবি গাঙ্গুলি রোডে অবস্থান-বিক্ষোভ করবেন ক্ষতিগ্রস্ত বাড়ির স্থানীয়রা। আর তাদের এই আন্দোলনের বাড়তি উত্তেজনা ছড়াতে যোগদান করবেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। স্থানীয়দের দাবি স্পষ্ট, কবে তারা নিজেদের ঘরে ফিরতে পারবেন, তার নির্দিষ্ট দিন ঘোষণা করতে হবে কর্তৃপক্ষকে। শুধু আশ্বাসে আর আস্থা রাখতে চাইছেন না তারা।
যদিও কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, বউবাজারে কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যেসব বাড়ি ভেঙে পড়েছে বা ভাঙতে হয়েছে, সেগুলির নতুন নির্মাণের দায়িত্ব তারা নেবে। টেন্ডারের প্রক্রিয়া চলছে এবং কলকাতা পুরসভার থেকে নির্মাণের অনুমতিও পাওয়া গেছে। অতি শীঘ্রতার সঙ্গে কাজ শুরু হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের