নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রদেশ কংগ্রেস দফতর হামলার ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংকে বৃহস্পতিবার শিয়ালদহ আদালত জামিন দেয়। তবে আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর। যাদবপুরের একটি পৃথক মামলা বিচারাধীন থাকায় জেলেই থাকতে হবে তাকে।
সূত্রের খবর, আদালত বৃহস্পতিবার রাকেশ সিংয়ের জামিন মঞ্জুর করে। হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। তবে যাদবপুরের অন্য একটি মামলায় এখনও শুনানি চলছে, ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। এদিন আদালতে রাকেশ সিংয়ের আইনজীবী জানান, তার ক্লায়েন্টের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি জেলে রয়েছেন এবং তদন্তের স্বার্থে আর হেফাজতের প্রয়োজন নেই। অন্যদিকে, সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তবে সবপক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত বিহারের এক সভা থেকে। যেখানে স্থানীয় এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে নিয়ে কটূক্তি করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদেই কলকাতায় কংগ্রেস দফতরে ভাঙচুর, রাহুল গান্ধী-সহ একাধিক নেতার ছবি এবং কংগ্রেসের পতাকায় আগুন ধরানো হয়। সেই ঘটনায় রাকেশ সিং সহ তার ঘনিষ্ঠদের গ্রেফতার করে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের