নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - দীর্ঘদিন ধরে নিখোঁজ নাবালকের ফেরার আশায় দিন গুনছে অসহায় পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া গ্রামে। পুলিশের তরফেও চলছে তদন্ত। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের সহায়তাই এখন একমাত্র ভরসা বলে মনে করছে স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০২৫ সালের ১৬ নভেম্বর মায়ের সঙ্গে গোদা শিমুল গ্রামে মামার বাড়িতে যায় ৬ বছরের দেবা রায়। সেখানে নাম কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিল সে। সেদিন বিকেল আনুমানিক ৪টা নাগাদ হঠাৎই চোখের আড়াল হয়ে যায় শিশুটি। আশপাশে বিস্তর খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। ফলে পরদিন চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

এরপর পেরিয়ে গেছে প্রায় ৯০ দিন। সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মা-বাবা সহ আত্মীয়স্বজন। বাড়ির পরিবেশ জুড়ে দুশ্চিন্তার চাপ স্পষ্ট। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন, দেবা রায় সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে স্থানীয় থানায় বা তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য।

শিশুটির বাবা চামারু রায় জানান, '২৫-৩০টি হারানো ছেলের খবর পেলেও আমার সন্তানের কোনো তথ্য পাইনি। কেউ যদি ওকে নিজের কাছে রেখে থাকেন বা দেখে থাকেন দয়া করে ফিরিয়ে দিন। আমাদের কষ্ট ভাষায় প্রকাশের নয়। দেবা নিরাপদে বাড়ি ফিরুক- এটাই একমাত্র চাওয়া'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা