নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর। ইডি হেফাজতের আবেদন খারিজ করল বিশেষ আদালত। ফলে অন্তর্বর্তী জামিনে স্বস্তি পেলেও তদন্তের দায় থেকে মুক্তি মিলল না কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর।
সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ তুলেছে ইডি। যদিও ইডির দাবি খারিজ করে মন্ত্রীর আইনজীবী বলেন, তদন্তের জন্য হেফাজত আবশ্যক নয়। ইডি যে তথ্য চাইছে, তা হাতে হাতে পাওয়া সম্ভব নয়। মঙ্গলবার ইডির বিশেষ আদালতে মামলার রায় হওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে সেই মামাল পিছিয়ে বুধবার ইডির বিশেষ আদালতে মামলার শুনানি হয়।
বুধবার কেন্দ্রীয় এজেন্সি ইডি চন্দ্রনাথ সিংহকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। তবে আদালত সেই আবেদন খারিজ করে জানায়, আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁকে ইডির অফিসে হাজির থাকতে হবে। ওই সময় চাইলে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। এছাড়া পরবর্তীতে কোনও ডকুমেন্ট, স্টেটমেন্ট বা রেকর্ডিং প্রয়োজন হলে আগাম সমন পাঠাতে হবে বলেও নির্দেশ আদালতের।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের