নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ৩ টি আসন ছেড়ে দিয়েছে ঘাসফুল শিবির। প্রার্থী তালিকা ঘোষণার পরই উত্তপ্ত মিনাখাঁ। পছন্দ হয়নি মিনাখাঁর তৃণমূল প্রার্থী উষারানি মণ্ডলকে। তাঁকে পরিবর্তনের দাবিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। গুরুতর আহত ৬।
সূত্রের খবর, মিনাখাঁর তৃণমূল প্রার্থী উষারানি মণ্ডলকে পরিবর্তনের দাবিতে উত্তপ্ত বিধানসভার সোনাপুকুর-শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা। মঙ্গলবার সকালে মিনাখাঁর আমতলা বাজারে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ে মিনাখাঁর বিধায়ক উষারানির বিরুদ্ধে। দুপুরে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ।
এদিন রাতে রাজারহাট-হাড়োয়া রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের এক গোষ্ঠী। তৃণমূলের হাড়োয়া–২ ব্লকের ফরিদ জমাদারের গোষ্ঠীর সঙ্গে উষারানি মণ্ডলের অনুগামীদের মধ্যে ব্যাপক মারধর, সংঘর্ষ হয়। লাঠি ও বাঁশ দিয়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ির কাচ। সংঘর্ষের জেরে হত হন তৃণমূলের ৬ কর্মী। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
আহত হন ঝুজুরগাছার তৃণমূলের বুথ সভাপতি হারান মোল্লা। তিনি জানান, “আমি ফরিদ জমাদারের পক্ষের। উষারানি টিকিট পাওয়ার পরে তাঁর অনুগামীরা আমার বাড়িতে বোমা মেরেছে। আমাকে ও আমার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।“ তৃণমূল নেতা সুলেমান মোল্লা জানিয়েছেন, “আমরা দুর্নীতিগ্রস্ত উষারানি মণ্ডলকে প্রার্থী হিসাবে চাইনি। প্রার্থী হওয়ার পর তাঁর অনুগামীরা আমাদের কর্মীদের মারধর করেছে।“
উষারানির স্বামী তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডলের অভিযোগ, “উষারানি মণ্ডল প্রার্থী হওয়ার পর আমাদের কয়েকজন অনুগামী সংবর্ধনা দেওয়ার জন্য রাস্তা দিয়ে আসার পথে হারান মোল্লা নামে এক দুষ্কৃতী ও তার দলবল তাদের মারধর করেছে।“
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে
দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের