নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে। সব দলের পক্ষ থেকেই প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার নির্বাচনের প্রার্থী ঘোষণা করে শাসক দল। আসন্ন নির্বাচনে হাবরা থেকে শাসক দলের হয়ে লড়ছে জ্যোতিপ্রিয় মল্লিক। নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী।
বৃহস্পতিবার হাবড়ায় পৌঁছে সরাসরি প্রচারে নেমে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে শুরু হয় দেওয়াল লিখন, যা বাংলার নির্বাচনী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রার্থী ঘোষণার পরই তার এই সক্রিয়তা স্বাভাবিকভাবেই উজ্জীবিত করেছে স্থানীয় তৃণমূল শিবিরকে। এরপর তিনি যান হাবড়া পুরসভায় পৌঁছে সেখানে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে সংগঠন মজবুত করার বার্তা দেন তিনি।
দীর্ঘদিন পর ফের ভোটের ময়দানে নেমে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ' হাবড়ার মানুষ আমার খুব কাছে। দীর্ঘদিন ধরেই তারা আমাকে জিতিয়ে আসছেন। দল অনেক কাজও করেছে এখানে। এখানের নেতারা অক্লান্ত পরিশ্রম করেছে প্রতিনিয়ত। দল যেখানে যাকে ঠিক মনে করেছে তাকে প্রার্থী করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা কবে চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির SIR এর জন্য মানুষ মরছে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় মানুষের পাশেই ছিল।'
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা