নিজস্ব প্রতিনিধি, দিল্লি - একাত্তরের যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে ‘বীর চক্রে’ সম্মানিত হয়েছিলেন তিনি। সেই প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে SIR শুনানিতে তলব করে নির্বাচন কমিশন। এই নিয়ে কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল। এই নিয়ে শুরু হয় চরম বিতর্ক। এবার এর সমস্যার সমাধান করল কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR-এর শুনানিতে উপস্থিত থাকতে হবে না প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশকে। প্রাক্তন নৌসেনা প্রধানের এনুমারেশন ফর্মে যে যে তথ্য অসম্পূর্ণ ছিল সেই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে। তাই তাঁকে এবং তাঁর স্ত্রীকে আর শুনানিকেন্দ্রে আসতে হবে না।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় রবিবার। নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন নৌসেনার প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ লিখেছেন, “আমি নির্বাচন কমিশনকে বলতে চাই, প্রথমত SIR ফর্ম থেকে যদি প্রয়োজনীয় তথ্য না পাওয়া যায় তাহলে ফর্ম সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, BLO তিনবার আমাদের বাড়িতে এসেছিলেন তিনি তখনই বাড়তি তথ্যগুলো জিজ্ঞাসা করতে পারতেন।“
তিনি আরও লিখেছেন, “তৃতীয়ত, আমাদের স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৮২ বছর এবং ৭৮ বছর। বাড়ি থেকে ১৮ কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হয়েছে আমাদের, তাও আলাদা দুই দিনে।“ দীর্ঘ ৪০ বছর ধরে নৌসেনায় কাজ করেছেন অরুণ প্রকাশ। ফাইটার স্কোয়াড্রন, এয়ার স্টেশন, আইএনএস বিরাট সহ মোট চারটি যুদ্ধজাহাজ পরিচালনা করেছেন তিনি। ১৯৭১ যুদ্ধের সময়ে বায়ুসেনার পাঞ্জাব স্কোয়াড্রনের সঙ্গে বিমান চালিয়েছেন।
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের