নিজস্ব প্রতিনিধি , কিনশাসা - আফ্রিকান কাপ অফ নেশন্সে বিরল কিছু ঘটবেই। ফুটবলের বাইরে এবার স্টেডিয়ামে নজর কাড়লেন এক উন্মাদ ভক্ত। দেশের ম্যাচ চলাকালীন গোটা সময়টাই তিনি ঠায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। প্রাক্তন দেশনেতার প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল হয়েছে তার ছবি।
সূত্রের খবর , সমর্থকের নাম মিচেল কুকা এমবোলাডিঙ্গা। তবে নিজের দেশ কঙ্গোয় তিনি পরিচিত ‘লুমুম্বা ভিয়া’ নামে। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ প্যাট্রিস লুমুম্বার অন্যতম ভক্ত কুকা। তাই তাকে শ্রদ্ধা জানাতে আফ্রিকান কাপ অফ নেশন্সে দেশের প্রতিটি ম্যাচে হাজির থেকে বিশেষ ভঙ্গিতে একটানা ৯০ মিনিট দাঁড়িয়ে থাকছেন। কঙ্গোর রাজধানী কিনশাসায় লুমুম্বার একটি ব্রোঞ্জের অতিকায় মূর্তি রয়েছে। সেই মূর্তিটির ভঙ্গিতে স্টেডিয়ামের চেয়ারে দাঁড়িয়ে থাকেন তিনি।
দেশের প্রত্যেকটি ম্যাচেই এমন কীর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন কুকা। এই কাজের পর খুব অল্প দিনেই ভাইরাল হয়েছেন এই সমর্থক। সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়াচ্ছে তার ছবি , ভিডিও। তাকে দেখলেই এখন ঘিরে ধরছেন ছবি শিকারীরা। কিন্তু তখন স্বাভাবিক আচরণই করছেন তিনি। ম্যাচ শুরুর সময়ই নিজের রূপ বদলে ফেলছেন।
ছোটবেলায় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে। কখনও গাড়ি ধুয়েছেন, কখনও কারখানায় শ্রমিক। সেই আলিরেজাই এখন ইরানের নকআউট স্বপ্নের সবচেয়ে বড় ভরসা
প্রথম একাদশে জায়গা পাননি। পরিবর্ত হিসেবে নেমেই জোড়া গোল। জার্মানির নকআউট নিশ্চিত করলেন ডেনিজ উন্দাভ
মেসির প্রশংসায় পঞ্চমুখ স্পেনের প্রাক্তন তারকা
স্পেনের পর উরুগুয়ের বিরুদ্ধেও পয়েন্ট ছিনিয়ে নিল কেপ ভার্দে
বিশ্বকাপে প্রথম গোলেই নজর কাড়লেন ইয়ামাল! চার বছর আগে টিভিতে দেখা স্কুলছাত্র এখন স্পেনের ভরসা
স্কোয়াডে নাম থাকলেও শেষমুহূর্তে বাদ রহস্য স্পিনার। চোট নিয়েই IPL খেলানোর সিদ্ধান্তে উঠছে বিতর্ক
ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তা স্পেনের! সৌদির বিরুদ্ধে ম্যাচের আগে বেড়েছে চোটের সমস্যা, অনিশ্চিত নিকোও
একের পর এক রেকর্ড! ১৫ বছরের বৈভবে মুগ্ধ দুনিয়া
হ্যামস্ট্রিংয়ে চোট রাফিনহার, শুরু চিকিৎসা! বিশ্বকাপে তারকা উইঙ্গারকে নিয়ে চরম অনিশ্চয়তা ব্রাজিল শিবিরে
জার্মানির কাছে ৭ গোল খাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন। গোলকিপার এলয় রুমের ঐতিহাসিক পারফরম্যান্সে চমকে দিল কুরাসাও
২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন ভারত অধিনায়ক। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব কারও নেই
চোটগ্রস্ত তারকাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ ব্রাজিল প্রেসিডেন্টের
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল