নিউজ ডেস্ক - বিশ্বকাপের মাঝপথে ফের বড় ধাক্কা খেল ব্রাজিল। হাইতির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রাফিনহাকে। তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ফলে বিশ্বকাপের বাকি অংশে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ে সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করেছে ব্রাজ়িলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF)।
শনিবার হাইতির বিরুদ্ধে ম্যাচের ৪০ মিনিটে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষাতেইও বোঝা যায়, ডান ঊরুর পিছনের পেশীতে সমস্যা হয়েছে তাঁর। পরে বিস্তারিত মেডিক্যাল পরীক্ষায় হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। বার্সেলোনার এই ফুটবলার এর আগেও একই ধরনের চোটে ভুগেছেন। দীর্ঘ সময় মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাঁকে। তাছাড়া অসুস্থতার কারণে এখনও মাঠে নামতে পারেনি নেইমার। তাই নতুন করে এই চোট দেখা দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এক বিবৃতিতে CBF জানিয়েছে, রাফিনহার চিকিৎসা শুরু হয়েছে। জাতীয় দলের চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন করছেন। তাঁকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর চেষ্টাও চলছে। তবে কবে তিনি আবার খেলতে পারবেন, তা নিয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সব কিছু ঠিকঠাক চললে নকআউট পর্বের শুরুতে ফিরতে পারেন রাফিনহা। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।
দ্বিতীয় রাউন্ডেও তাঁকে পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকদের মতে, চোট খুব গুরুতর নয়। কিন্তু এই অবস্থায় কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। সম্পূর্ণ অনুশীলনে ফিরতে অন্তত ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। আরও একটি সমস্যা রয়েছে ব্রাজিলের সামনে। বিশ্বকাপে নতুন ফুটবলার অন্তর্ভুক্ত করার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে রাফিনহা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্ত ফুটবলার নাও পাওয়া যেতে পারে।
এই পরিস্থিতিতে দলের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ গত এক বছরে এটি রাফিনহার চতুর্থ হ্যামস্ট্রিং চোট। গত মরসুমেও একই সমস্যার কারণে ক্লাবের হয়ে অনেক ম্যাচ খেলতে পারেননি তিনি। ফ্রান্সের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেও একই ধরনের চোটে পড়েছিলেন। ফলে তাঁর ফিটনেস ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের