নিউজ ডেস্ক - বিশ্বকাপের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিয়োনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ ফুটবল বিশ্বের বহু প্রাক্তন ও বর্তমান তারকা। সেই তালিকায় রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভিও।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে দেখা গিয়েছে মেসিকে। শুধু ৩টি গোলই নয়, পুরো ম্যাচ জুড়ে তাঁর প্রভাব ছিল চোখে পড়ার মতো। সেই পারফরম্যান্সের পর মেসির সঙ্গে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডনের তুলনা টেনেছেন জাভি।
মেসিকে নিয়ে জ়াভি বলেন, 'আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। ওর ধারেকাছে কেউ নেই। গত ২০ বছর ধরে ও সেরা। এখনও আমি মনে করি মেসির মতো ফুটবলার বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ'।
মেসির জেতার মানসিকতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। জাভির কথায়, 'ও হারতে শেখেনি। আমার মতে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করেছে। এখনও মেসি পুরো ফিট। আলজেরিয়ার বিরুদ্ধে ওর গোলগুলোর কথা বাদ দিন। গোটা ম্যাচে ও যে ভাবে খেলেছে সেটা দেখুন। এখনও কত খিদে ওর। এখনও মেসি চ্যাম্পিয়ন হতে চায়। সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে'।
আলজেরিয়া ম্যাচের পর মেসিকে বার্তাও পাঠিয়েছিলেন জাভি। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, 'আমি আলজেরিয়া ম্যাচের পর মেসিকে মেসেজ করেছিলাম। ওকে বললাম, ও প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে। ওর খেলা দেখে হাসছিলাম। পাগলের মতো খেলছিল। ওটাই মেসি। ঠিক সময়ে ঠিক কাজটা করে। আমার মতে, ওর তুলনা করা যায় না। ও এই গ্রহের নয়'।
শুধু জাভিই নন, মেসিকে সবার উপরে রেখেছেন কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফরাসি তারকাকে মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মধ্যে সেরা ফুটবলার বেছে নিতে বলা হয়। জবাবে এমবাপে বলেন, 'আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। ও বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনাল্ডো। তার পরে সম্ভবত আমি। বাকিদের কথা বলতে পারব না'।
উল্লেখ্য, গত বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে, জোড়া গোল করেছিলেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এমবাপে জিতেছিলেন গোল্ডেন বুট, আর গোল্ডেন বল ওঠে মেসির হাতে। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে, সেটিই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের