নিউজ ডেস্ক - বিশ্বকাপ চলাকালীন নেইমারকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিলে। এখনও মাঠে নামতে পারেননি তারকা ফুটবলার। তাঁকে নিয়েই প্রকাশ্যে রসিকতা করলেন দেশের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। শুধু নেমারের শারীরিক অবস্থা নয়, তাঁকে বিশ্বকাপের দলে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রেসিডেন্টের মন্তব্য সামনে আসতেই ফুটবলমহলে জোর চর্চা শুরু হয়েছে।
বেলো হরিজ়োন্তেতে এক সরকারি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন লুলা। সেখানেই নেমারের প্রসঙ্গ ওঠে। তিনি বলেন, জাতীয় দলের এই তারকা এখনও মাঠে নামতে পারেননি। এমনকি মূল দলের সঙ্গে পুরো মাত্রায় অনুশীলনও শুরু করেননি। সেই প্রসঙ্গ টেনে রসিকতার সুরে লুলা বলেন, নেমার নাকি বিশ্বের প্রথম ‘ওয়ার্ক ফ্রম হোম’ ফুটবলার। এরপর দল নির্বাচন নিয়েও কটাক্ষ করেন তিনি। লুলার মতে, ভবিষ্যতে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দল বাছতে হবে। কারণ, খেলতে পারবেন না জানা সত্ত্বেও একজন ফুটবলারকে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
লুলার এই মন্তব্য দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক সমর্থকও প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন করেছেন। প্রসঙ্গত, অভিজ্ঞতা ও দক্ষতার কথা মাথায় রেখেই কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে বিশ্বকাপের দলে রেখেছিলেন। কিন্তু চোটের কারণে প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানো সম্ভব হয়নি। এখনও পুরো মাত্রায় অনুশীলনে ফিরতে পারেননি তিনি। তবে ব্রাজিল শিবির আশাবাদী। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দলের সঙ্গে সম্পূর্ণ অনুশীলন শুরু করতে পারেন। সব কিছু ঠিক থাকলে ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে তাঁকে।
উল্লেখ্য, ২০২৩ সালের পর ব্রাজিলের জার্সিতে আর খেলেননি নেইমার। তাই তাঁর ফিটনেস ও ম্যাচ প্রস্তুতি নিয়ে প্রশ্ন অনেক দিন ধরেই রয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁকে নিয়ে অনিশ্চয়তা বাড়ায় সমর্থকদের একাংশও হতাশ। সেই পরিস্থিতিতেই প্রেসিডেন্টের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল। এখন দেখার, মাঠে নেমে সমালোচকদের জবাব দিতে পারেন কি না নেইমার।
১০ মাসের লড়াই, রিহ্যাব ও অনিশ্চয়তা শেষে জ্যাভলিনে ফিরলেন সোনার ছেলে
অবসর নয়, এখনও খেলার ইচ্ছা হিটম্যানের! সিদ্ধান্তের ভার নির্বাচকদের উপরই দিলেন প্রাক্তন ক্রিকেটার
জাতীয় দলের তারকা ব্যাটার সামলাচ্ছেন RBI-এর দায়িত্ব, ক্রীড়া কোটায় পেয়েছিলেন চাকরি
সিনিয়রদের সঙ্গে দূরত্বে অস্বস্তি BCCI-তে, বিকল্প হিসেবে উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের