6a3697ef5ebdd_Gallery_1781962673335
জুন ২০, ২০২৬ রাত ১০:০৬ IST

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা

নিউজ ডেস্ক - আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ মিস করার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। এখনও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে বিরাট কোহলির ফিটনেস নিয়েও অনিশ্চয়তা কাটেনি। ইংল্যান্ড সিরিজে খেলতে হলে তাঁকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

IPL-এর সময় পিঠের চোটে ভুগতে শুরু করেন হার্দিক। সেই কারণে বেশ কয়েকটি ম্যাচও খেলতে পারেননি তিনি। পরে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। আশা করা হয়েছিল, আফগানিস্তান সিরিজে তাঁকে ফের দেখা যাবে। কিন্তু রিহ্যাব চলাকালীন পায়ের মাংসপেশিতেও সমস্যা দেখা দেয়। ফলে প্রত্যাবর্তন আরও পিছিয়ে যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের মতে, এখনও টানা ১০ ওভার বল করার মতো অবস্থায় পৌঁছতে পারেননি হার্দিক। তাই ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। উল্লেখ্য, ভারতের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ তিনি খেলেছিলেন ২০২৫ সালের মার্চে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি বিরাট কোহলিও। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। তবে কোহলির ক্ষেত্রে আশার খবর রয়েছে। জানা গেছে, দ্রুত সেরে উঠছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডেই ২৬ জুন তাঁর ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই ইংল্যান্ড সিরিজের জন্য সবুজ সংকেত পাবেন তিনি। বিশ্বকাপের আগে কোহলির ফেরা নিয়ে তাই আশাবাদী ভারতীয় শিবির।

সম্প্রতি BCCI সচিব দেবজিৎ সইকিয়ার কাছে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বোর্ডের অবস্থান স্পষ্ট করে সইকিয়া জানান, 'দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে জনসমক্ষে আলোচনা করা হবে না। আপাতত সকলের নজর রয়েছে তাদের ফিটনেসের দিকে। কারণ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা এখনও এই অভিজ্ঞ ক্রিকেটাররাই'।

আরও পড়ুন

সমালোচনায় ক্ষুব্ধ রোনাল্ডো! সাংবাদিকদের সঙ্গে আচরণ ঘিরে নতুন বিতর্ক
জুন ২০, ২০২৬

কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের

‘ফুটবলের ইতিহাসে কালো অধ্যায়’! বিশ্বকাপে ইরানের সঙ্গে আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন কর্তা
জুন ২০, ২০২৬

ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন

চোট সেরে প্রস্তুত নেইমার! বিশ্বকাপে ব্রাজিল পেল বাড়তি অক্সিজেন
জুন ২০, ২০২৬

হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে

১০ জনের প্যারাগুয়ের কাছেও হার! বিশ্বকাপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত তুরস্কের
জুন ২০, ২০২৬

আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের

বিশ্বকাপ থেকে প্রথম বিদায় নিশ্চিত! ব্রাজিলের কাছে হেরেই ছিটকে গেল হাইতি
জুন ২০, ২০২৬

মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটের দোরগোড়ায় আমেরিকা! ২-০ গোলে দাপুটে জয় আয়োজকদের
জুন ২০, ২০২৬

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার চর্চিত 'প্রেমিক' হাকিমি! ধর্ষণ মামলায় বিচারপর্বের মুখে মরক্কোর অধিনায়ক
জুন ১৯, ২০২৬

তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে

এশিয়াডে বাংলার দাপট! ভারতীয় টেবিল টেনিস দলে সুযোগ ৫ বঙ্গসন্তানের
জুন ১৯, ২০২৬

সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের
জুন ১৯, ২০২৬

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা

ফের ধাক্কা ব্রাজিল শিবিরে! হাইতির বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার
জুন ১৯, ২০২৬

অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের

২০ মিনিটে চার গোলের ঝড়! বসনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিল সুইৎজারল্যান্ড
জুন ১৯, ২০২৬

বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা