6a39447b788c2_Gallery_1782129783551
জুন ২২, ২০২৬ রাত ০৮:৩৪ IST

ফুটপাথে রাত কাটানো থেকে বিশ্বকাপের নায়ক! বেলজিয়ামকে রুখে আলোচনায় ইরানের আলিরেজা

নিউজ ডেস্ক - চলতি বিশ্বকাপে আবারও আলোচনায় উঠে এলেন ছোট দেশের এক গোলরক্ষক। কেপ ভার্দের ভোজিনহা ও কুরাসাওয়ের এলয় রুমের পর এবার শিরোনামে ইরানের আলিরেজা বেইরানভান্দ। বেলজিয়ামের বিরুদ্ধে তাঁর দুরন্ত গোলকিপিংয়ের সৌজন্যে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে ইরান। রবিবার সোফাই স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দুই দল। ৭টি গুরুত্বপূর্ণ সেভ করে ম্যাচের সেরা হন আলিরেজা।

ফিফা ক্রমতালিকায় বেলজিয়াম অনেক এগিয়ে। ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণেও ছিল তারা। একের পর এক সুযোগ তৈরি করেছিল বেলজিয়ান ফুটবলারেরা। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান ইরানের গোলরক্ষক। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার আলিরেজা দুর্দান্ত সব সেভ করেন। তাঁর পারফরম্যান্সই শেষ পর্যন্ত ইরানকে পয়েন্ট এনে দেয়। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে এখনও নকআউটে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে এশিয়ার দেশটি।

তবে আলিরেজার জীবনের গল্প আরও বেশি অবাক করার মতো। ইরানের লোরেস্তান প্রদেশের এক দরিদ্র যাযাবর পরিবারে জন্ম তাঁর। ছোটবেলা কেটেছে চরম আর্থিক কষ্টের মধ্যে। পরিবারের ইচ্ছা ছিল না তিনি ফুটবল খেলুন। কিন্তু স্বপ্ন ছাড়েননি আলিরেজা। কিশোর বয়সেই বাড়ি ছেড়ে তেহরানে চলে আসেন। সেখানে শুরু হয় কঠিন সংগ্রাম।রাজধানীতে এসে দীর্ঘদিন থাকার জায়গা পাননি তিনি। বিভিন্ন ফুটবল ক্লাবের বাইরে ফুটপাথে রাত কাটিয়েছেন। খাবারের জন্য নানা ধরনের কাজ করতে হয়েছে তাঁকে। কখনও রাস্তা পরিষ্কার করেছেন। কখনও গাড়ি ধোয়ার কাজ করেছেন। টায়ার পরিষ্কার করা থেকে পোশাক কারখানায় শ্রমিকের কাজও করতে হয়েছে।

এমনকি পিৎজার দোকানেও কাজ করেছেন জীবিকা নির্বাহের জন্য। ছোটবেলায় ভেড়া চরানোর সময় পাথর ছোড়ার অভ্যাস থেকেই তৈরি হয়েছিল তাঁর অসাধারণ হাতের শক্তি। পরবর্তীকালে সেই শক্তির জোরেই ফুটবল বিশ্বে আলাদা পরিচিতি পান আলিরেজা। বর্তমানে দীর্ঘতম থ্রো এবং দীর্ঘতম ড্রপ কিকের জন্য দু'টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাঁর দখলে। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৬১.০০২ মিটার দূরে থ্রো করেছিলেন তিনি। এছাড়া ৭৮.০১৪ মিটার দীর্ঘ ড্রপ কিকের রেকর্ডও রয়েছে তাঁর নামে।তবে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তাঁর গোলকিপিং। বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগকে বারবার আটকে দেন তিনি। ফলে গোলের দেখা পায়নি বেলজিয়াম। মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় ইরান।

মাঠের বাইরেও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে ইরান দল। রাজনৈতিক পরিস্থিতি এবং ভিসা সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে স্থায়ী বেস ক্যাম্প গড়তে পারেনি তারা। মেক্সিকোতে অনুশীলন করে ম্যাচের আগে আমেরিকায় প্রবেশ করতে হচ্ছে ফুটবলারদের। এত প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছেন আলিরেজা বেইরানভান্দ। ফুটপাথ থেকে বিশ্বকাপের মঞ্চে পৌঁছনোর তাঁর গল্প এখন লক্ষ মানুষের অনুপ্রেরণা।

আরও পড়ুন

বাংলাদেশ সফর নিয়ে বরফ গলছে! নতুন বছরের শুরুতেই পদ্মাপারে যেতে পারে ভারতীয় দল, বদলাচ্ছে সময়সূচী
আগস্ট ২৮, ২০২৬

সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ

হার দিয়ে শুরু, জয়ে শেষ! কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস প্রজ্ঞানন্দের
আগস্ট ২৮, ২০২৬

ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত

ফলো-অন করিয়েই কি ভুল করল ভারত! জয়ের মুখ থেকে ম্যাচ হাতছাড়া হতেই উঠছে প্রশ্ন
আগস্ট ২৮, ২০২৬

জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের