6a37bd1413db6_Gallery_1782037660808
জুন ২১, ২০২৬ দুপুর ০৪:১২ IST

বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট, নায়ক গোলরক্ষক রুম! ৯০ মিনিটে ১৫টি সেভ

নিউজ ডেস্ক - বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে ৭ গোল খেয়ে সমালোচনার মুখে পড়েছিল কুরাসাও। অনেকেই ধরে নিয়েছিলেন, টুর্নামেন্টে তাদের লড়াই করার ক্ষমতা নেই। কিন্তু দ্বিতীয় ম্যাচেই বদলে গেল ছবি। শক্তিশালী ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করল ক্যারিবিয়ান দেশটি। আর সেই সাফল্যের কেন্দ্রে ছিলেন গোলরক্ষক এলয় রুম। ৯০ মিনিটে ১৫টি সেভ করে প্রায় একাই প্রতিপক্ষকে আটকে দিলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইকুয়েডর। বলের দখল, পাসের সংখ্যা-সহ সুযোগ তৈরির ক্ষেত্রে সব দিকেই এগিয়ে ছিল তারা। গোটা ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল দক্ষিণ আমেরিকার দলটি। গোলমুখে একের পর এক শটও নেয় তারা। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান রুম। ম্যাচের তৃতীয় মিনিটে এননার ভ্যালেন্সিয়ার সুযোগ নষ্ট করার পর থেকেই যেন অন্য মেজাজে দেখা যায় তাঁকে। বক্সের ভিতরে ও বাইরে, ডান-বাঁ সব দিকেই দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে একের পর এক নিশ্চিত গোল বাঁচান কুরাসাওয়ের অভিজ্ঞ গোলরক্ষক। ইকুয়েডরের ১৫টি অন-টার্গেট শটই তিনি রুখে দেন।

এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছেন রুম। ৯০ মিনিটের ম্যাচে ১৫টি সেভ করে নতুন নজির গড়েছেন তিনি। এর আগে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩টি সেভ করেছিলেন পেরুর রামোন কুইরোগা। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কুরাসাওয়ের গোলরক্ষক। যদিও ২০১৪ সালে বেলজিয়ামের বিরুদ্ধে আমেরিকার টিম হাওয়ার্ডও ১৫টি সেভ করেছিলেন। কিন্তু সেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। ফলে নির্ধারিত সময়ে সবচেয়ে বেশি সেভের রেকর্ড এখন রুমের দখলে।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত রুম বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। গোলরক্ষক হিসেবে প্রায় নিখুঁত একটা ম্যাচ খেলতে পেরেছি। তবে এই সাফল্য শুধু আমার নয়। দলের প্রত্যেক ফুটবলারের অবদান রয়েছে এতে'। তাঁর আত্মবিশ্বাসের গল্প অবশ্য নতুন নয়। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জামাইকার বিরুদ্ধে এক ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি দেওয়া হলে রেফারিকে তিনি বলেছিলেন, ‘আপনি চাইলে পেনাল্টি দিতে পারেন। আমি সেটা আটকাবই'। পরে অবশ্য VAR-এর সাহায্যে সিদ্ধান্ত বদলানো হয়েছিল।

নেদারল্যান্ডসে জন্ম হলেও কুরাসাওয়ের হয়ে খেলাই বেছে নিয়েছিলেন রুম। ২০১৫ সালে জাতীয় দলে প্রথম সুযোগ পান। এর আগে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলেও খেলেছেন। তাঁর বাবা রেমকো বাইসেন্টিনি কুরাসাও ফুটবলের অন্যতম পরিচিত নাম। নিজের শিকড়ের টানেই কুরাসাওকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রুমের কথায়, ‘প্রথমবার কুরাসাওয়ে গিয়ে মনে হয়েছিল এটাই আমার আসল বাড়ি। সেই অনুভূতিটা আজও বদলায়নি'।

তবে বিশ্বকাপে আলো কেড়ে নেওয়া এই গোলরক্ষকের ক্লাব-ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গত মরসুমে আমেরিকার একটি ক্লাবের হয়ে খেললেও বর্তমানে কোনও দলের সঙ্গে চুক্তিবদ্ধ নন তিনি। অর্থাৎ রেকর্ড গড়া এই গোলরক্ষক এখন কার্যত ক্লাবহীন। কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে তাঁর অসাধারণ পারফরম্যান্সের পর নতুন কোনও ক্লাব যে দ্রুতই দরজা খুলে দিতে পারে, তা বলাই যায়।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের