নিউজ ডেস্ক - বিশ্বকাপের মাঝেই নতুন বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর আচরণ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ সাংবাদিকদের একাংশ। পরে অবশ্য সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তাও দিয়েছেন রোনাল্ডো।
শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে দলের অনুশীলন চলাকালীন ঘটনাটি ঘটে। প্রথম জলপান বিরতির সময় সংবাদমাধ্যমের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের দিকে তাকান রোনাল্ডো। এরপর হাতের ইশারায় সাংবাদিকদের মাঠ ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিতে দেখা যায় তাঁকে। অনেকের মতে, সাম্প্রতিক সমালোচনার জেরেই এমন আচরণ করেছেন পর্তুগাল অধিনায়ক। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন পর্তুগিজ সাংবাদিক। তাঁদের দাবি, সংবাদমাধ্যম কখন মাঠ ছাড়বে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিফা বা দলের কর্তাদের। কোনও ফুটবলারের নয়।
ঘটনার নেপথ্যে রয়েছে কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের প্রথম ম্যাচ। সেই ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেননি রোনাল্ডো। গোলও পাননি তিনি। ম্যাচের পর পর্তুগালের একাধিক সংবাদমাধ্যম তাঁকে নিয়ে কড়া মন্তব্য করে। জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘আ বোলা’ লিখেছিল, আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর সময় ফুরিয়ে আসছে। শুধু তাঁকেই নয়, দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলা হয়। কোচ রবার্তো মার্তিনেজের কৌশল নিয়েও আলোচনা শুরু হয়। প্রাক্তন ফুটবলার কেভিন-প্রিন্স বোয়াটেং পর্যন্ত মত দেন, দলের স্বার্থে রোনাল্ডোর সরে দাঁড়ানোর কথা ভাবা উচিত।
এমনকি সমালোচনা থামেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। ইংল্যান্ডের কয়েকটি সংবাদপত্র পর্তুগাল অধিনায়কের পারফরম্যান্স নিয়ে তীব্র আক্রমণ শানায়। কোথাও বলা হয়, তাঁর আগের গতি আর নেই। কোথাও আবার দাবি করা হয়, বর্তমান পর্তুগাল দলে তাঁর প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। কিছু প্রতিবেদনে বলা হয়, রোনাল্ডোর উপস্থিতি দলের উপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে লিয়োনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গও টানা হয়। দুই মহাতারকার তুলনাও করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।
তবে বিতর্কের মাঝেও দলের ভিতরে কোনও সমস্যা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন রোনাল্ডো। অনুশীলনের পর সতীর্থদের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘সকলে ঐক্যবদ্ধ’। অনেকের মতে, সাম্প্রতিক সমালোচনা ও নানা জল্পনার মাঝেও পর্তুগাল শিবিরে কোনও ভাঙন নেই। সেটাই বোঝাতে চেয়েছেন সিআর৭। এখন মাঠে তাঁর পারফরম্যান্সই সব প্রশ্নের জবাব দিতে পারে কি না, সেটাই দেখার।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের