নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পোস্টিং মামলায় হাই কোর্টে বড় স্বস্তি অনিকেত মাহাতোর। রায়গঞ্জ নয়, ফের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই কর্মরত থাকবেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখলেন।
আর জি কর মেডিক্যাল কলেজে দীর্ঘদিন কর্মরত চিকিৎসক অনিকেত মাহাতোকে চলতি বছরের ২৭ মে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। বদলির নির্দেশে ক্ষুব্ধ হয়ে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। অনিকেতের অভিযোগ ছিল, কাউন্সেলিং প্রক্রিয়ায় মেধাতালিকা অনুসারে পোস্টিং দেওয়া হয়নি। তার র্যাঙ্ক ২৪ হলেও, আর জি করের অ্যানাস্থেশিয়া বিভাগে থাকা চারটি শূন্যপদের মধ্যে দুটি পদে তার থেকে কম র্যাঙ্কধারী চিকিৎসকদের নিয়োগ করা হয়।
অনিকেত প্রশ্ন তোলেন, 'যদি পছন্দের জায়গায় পোস্টিং নাই দেওয়া হয়, তাহলে কাউন্সেলিংয়ের অর্থ কী?' সেই যুক্তি মেনেই সিঙ্গেল বেঞ্চ তাকে আর জি কর মেডিক্যাল কলেজেই থাকার অনুমতি দেয়। তবে রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে।
বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের বিচারপতিদের পক্ষ থেকে জানানো হয়, সিঙ্গেল বেঞ্চের রায়ে তারা কোনও হস্তক্ষেপ করছে না। ফলে, অনিকেত মাহাতো আপাতত আর জি কর মেডিক্যাল কলেজেই পোস্টেড থাকবেন। অনিকেত মাহাতো যেভাবে আর জি কর আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন, তাতে এই রায়কে অনেকে প্রশাসনিক ন্যায়ের জয় বলেই দেখছেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের