নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পছন্দসই জায়গায় পোস্টিং না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসক অনিকেত মাহাত। বুধবার সেই মামলায় বড় রায় দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত খারিজ করল আদালত। বিচারপতির পর্যবেক্ষণে, ডা: মাহাতের ক্ষেত্রে পদায়নে গুরুতর ত্রুটি ছিল।
সূত্রের খবর, আর.জি.কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। ডা: অনিকেত মাহাতকে রায়গঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পাঠানোর নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়, ২৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মেধা তালিকার ভিত্তিতেই পোস্টিং হওয়ার কথা।
বিচারপতি বসুর পর্যবেক্ষণ অনুযায়ী, ,'এসওপি স্পষ্টভাবে বলছে মেরিট অনুযায়ী র্যাঙ্কিং হবে। ২৬ ও ৩৭ র্যাঙ্ক করা প্রার্থীরা আরজি কর মেডিকেল কলেজে পোস্টিং পেয়েছেন, অথচ ২৪ র্যাঙ্ক করা সত্ত্বেও ডা: অনিকেত মাহাত সেই সুযোগ পাননি।' এই প্রসঙ্গে আদালত স্পষ্ট জানায়, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত মেধাক্রমের পরিপন্থী।
ফলে, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্তকে বাতিল করার পাশাপাশি ২৭ মের বিজ্ঞপ্তিও খারিজ করে কলকাতা হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত আরও স্পষ্ট জানায়, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের