নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মাঠে নামলেই রেকর্ড। খেলোয়াড় জীবনে পদার্পণ করার পর থেকেই নজির গড়ে চলেছেন। ফের নিজের নামে নতুন ইতিহাস লিখলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ঋষভ পন্থের পুরোনো রেকর্ড ভাঙলেন তিনি। দ্রুততম অর্ধ শতরানের নজির গড়লেন বৈভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের তাণ্ডব দেখালেন তিনি।
ভারতকে ২৪৬ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। কিষান সিংহ ৪ ও দীপেশ দেবেন্দ্রন ৪ উইকেট নেন। এই দুই বোলারের দাপটেই বড় রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ প্রোটিয়ারা। অধিনায়কত্বে প্রমাণ করার পর এবার সময় ছিল ব্যাটিংয়ের। ওপেন নেমেই ক্রিজে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী।
মাত্র ১৫ বলে অর্ধ শতরান পূরণ করেন বৈভব। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। মেরেছেন ১০টি ছয়সহ ১ টি চার।
উল্লেখ্য , খারাপ আবহাওয়ার জেরে একাধিকবার খেলা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেই কারণে ভারতের লক্ষ্য কমিয়ে দেওয়া হয়। শেষমেষ ডিএলএস পদ্ধতিতে ২৫ রানে জয় পায় ভারত। বিশেষজ্ঞদের মতে যত দিন যাবে ততই তারকা ক্রিকেটারদের রেকর্ড সঙ্কটের মুখে পড়বে। একের পর এক রেকর্ড ভাঙতে থাকবেন তরুণ বৈভব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের