নিউজ ডেস্ক - বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে।ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বেলসান্ড গ্রামে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে,বহুদিনের পুরোনো বিবাদ ও বচসার জেরেই এই হামলা চালানো হয়েছে। আচমকাই অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে বিজেন্দ্রনাথ তিওয়ারির উপর চড়াও হয় বলে অভিযোগ। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। হামলার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য,জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরে ‘কালীন ভাইয়া’ চরিত্রে অভিনয় করে দেশজোড়া জনপ্রিয়তা পান পঙ্কজ ত্রিপাঠী। তবে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত তার বা পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের