নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। পঞ্জাবকে ফাইনালে তোলার নেপথ্যেও বড় ভূমিকা ছিল তার। তবে আগেই জানিয়েছিলেন আসন্ন আইপিএলে খেলবেন না। তাই তারকা অজি ব্যাটার জস ইংলিশকে ধরে রাখেনি পঞ্জাব কিংস। তবে শেষ মুহূর্তে নিলামে নাম লেখানোয় প্রাক্তন মালিকের নিশানার শিকার হয়েছেন ইংলিশ।
আসন্ন আইপিএল নিলামে জস ইংলিশের দর উঠেছে ৮ কোটি ৬০ লক্ষ টাকা। তাকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ইংলিশের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলেছে পঞ্জাব কিংসের অন্যতম মালিক নেস ওয়াদিয়া। তিনি জানিয়েছেন ইংলিশ খেলোয়াড় মানসিকতার বিরুদ্ধে গিয়ে এই কাজ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াদিয়া বলেছেন , "আমরা জশকে ছাড়তে চাইনি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ও বলল যে খেলতে পারবে না। ও যেটা করেছে সেটা অপেশাদারিত্বের পরিচয়। একজন ক্রিকেটার হিসাবে ওর কাছে এটা আশা করিনি। ও যে খেলতে পারবে না, সেটা ওর আগেই জানানো উচিত ছিল। তাহলে আমাদের পরিকল্পনা করতে সুবিধা হত।"
ওয়াদিয়া আরও বলেছেন , "আমি নিশ্চিত, প্রত্যেকে জানত কবে নাম জমা দিতে হবে। কিন্তু ও নাম জমা দেওয়ার ৪৫ মিনিট আগে ফোন করে বলল, বিয়ে করতে চলেছে। আপাতত ছুটি কাটাতে চায়। তাই খেলতে পারবে না। আমাদের প্রধান কোচ রিকি পন্টিং জানাল, ওকে ধরে রেখে লাভ নেই। তাই ছেড়ে দিলাম।"
ভবিষ্যতের উদ্দেশ্যে অজি তারকাকে শুভেচ্ছাও জানিয়েছেন ওয়াদিয়া। তার মতে , "ইংলিশ অনেক বড় মাপের ক্রিকেটার।নিশ্চিত অস্ট্রেলিয়ার হয়ে ও আগামী দিনেও ভাল খেলবে। অবশ্য আগামী আইপিএলে ও কটা ম্যাচ খেলবে সেটা জানি না। ওকে ভবিষ্যতের শুভেচ্ছা জানাই।"
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধ টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জস ইংলিশের। এরপর জুন মাসে ওয়ান ডে-তে শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামেন। চলতি বছরের জানুয়ারিতে সেই দেশের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়। দু'বছর নিজেকে প্রমাণ করার পর এখন অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়ের তকমা পেয়েছেন ইংলিশ। আইপিএলে বরাবরই ছাপ ফেলেছেন অজি ব্যাটাররা। তাদের মধ্যে এখন অন্যতম জস ইংলিশ।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের