নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রেলযাত্রায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও নিয়ম মেনে ভ্রমণ নিশ্চিত করতে বড় উদ্যোগ নিল পূর্ব রেল। শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে সরকারি ছাত্রছাড় ও পাস প্রকল্পের সুবিধা গ্রহণে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, শুধুমাত্র বৈধ টিকিট বা পাস ব্যবহার করার বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। স্কুল পরিচয়পত্রের অপব্যবহার রুখতেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।
ভারতীয় রেল নিজ শহরে ভ্রমণকারী , শিক্ষামূলক ভ্রমণে যাওয়া বা নির্দিষ্ট পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের মূল ভাড়ার ওপর ছাড় দিত। সাধারণ বিভাগের মূল ভাড়ার ওপর ৫০% এবং এসসি ক্যাটাগরিদের জন্য ৭৫% ছাড় থাকতো। তবে বিগত কিছু বছর ধরে এই ছাড় বন্ধ ছিল। অবশেষে শিক্ষার্থীদের সুবিধার্থে ফের সেই ব্যবস্থা চালু করা হয়েছে। সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষামূলক ভ্রমণের জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই সরকার নির্ধারিত রেল ছাত্রছাড় বা পাস প্রকল্পের সুবিধা গ্রহণ করতে উৎসাহিত করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়কে ছাত্রছাত্রীদের বৈধ রেলের টিকিট বা পাস নিয়ে ভ্রমণের গুরুত্ব বোঝাতে হবে।
পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রেল ভ্রমণের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র বা ল্যানিয়ার্ডের কোনও ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা দফতরকে তাদের আওতাধীন সমস্ত বিদ্যালয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই রেল ভ্রমণে নিয়ম মেনে চলা, সরকারি ছাড়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্বশীল ভ্রমণের অভ্যাস গড়ে তোলা।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের