নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সব কিছু ঠিক থাকলে সোমবার দুপুরে বিজেপিতে যোগদান করতেন তৃণমূল থেকে বহিষ্কৃত ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার। কিন্তু বিকেল হতেই বদলে গেল সবকিছু। বঙ্গ বিজেপির অন্দরে কলহ। স্থগিত হয়ে গিয়েছে রাজন্যা-প্রান্তিকের দলবদল।
বিজেপি সূত্রে খবর, “তৃণমূলের আবর্জনা ও উচ্ছিষ্ট নিয়ে কতদিন আর বিজেপি চলবে?” ইতিমধ্যেই দলের রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, দিল্লি থেকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য না ফেরা পর্যন্ত এই যোগদান নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না। এরপরই আপাতত স্থগিত হয়ে গেল প্রান্তিক-রাজন্যার বিজেপিতে যোগদান। যদিও রাজন্যা-প্রান্তিকের যোগদানের প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি লকেট চট্টোপাধ্যায়।
প্রান্তিক-রাজন্যার যোগদান স্থগিতের প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, বাংলায় ফিরে এসে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনিই। একুশের বিধানসভার মতো গণহারে যোগদান হবে না। তৃণমূল থেকে বহিষ্কৃত দুই ছাত্রনেতার যোগদান নিয়ে শুভেন্দু বলেন, “লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্ক্রুটিনি কমিটি হয়েছে। আবেদন সব পাঠানো হচ্ছে শমীক ভট্টাচার্যর কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল।“
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের