নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাজের ব্যস্ততায় নিজের জন্য আলাদা সময় বের করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে সুস্থ, সতেজ থাকতে নিয়মিত নিজের যত্ন নেওয়াও সমান জরুরি। তার জন্য সব সময় পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারেন হোম স্পা রুটিন। এতে শরীরের ক্লান্তি কমবে, ত্বক, চুলও পাবে প্রয়োজনীয় যত্ন।
ঘরোয়া স্ক্রাব - চিনি, হালকা গরম নারকেল তেল সম পরিমাণে মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করুন। ভেজা ত্বকে আলতো হাতে গোলাকার ভাবে ম্যাসাজ করুন। এতে ভেতরের কোষ পরিষ্কার হয়, রক্তসঞ্চালন ভালো থাকে। শেষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
ফেস মাস্ক - টক দই, মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে সামান্য হলুদ বা পাকা অ্যাভোকাডো মিশিয়ে নিতে পারেন। এতে ত্বক নরম, মসৃণ, আর্দ্র থাকে।
হেয়ার মাস্ক - শুষ্ক চুলের জন্য পাকা অ্যাভোকাডো, অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ঘন, উজ্জ্বল চুলের জন্য কলা, মধু, ডিম, অলিভ অয়েলের মিশ্রণও উপকারী। মাস্কটি ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
পায়ের যত্ন - একটি বড় পাত্রে হালকা গরম জল নিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন। এরপর ওটস, সামুদ্রিক লবণ, অলিভ অয়েল মিশিয়ে তৈরি স্ক্রাব দিয়ে আলতো হাতে পা পরিষ্কার করুন। এতে ত্বক নরম থাকে। শেষে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
শেষে ম্যাসাজ - হোম স্পা শেষ করুন হালকা লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ দিয়ে। ঘাড় থেকে ধীরে ধীরে পায়ের দিকে আলতো হাতে ম্যাসাজ করুন। এতে শরীর আরও আরাম অনুভব করে, রক্তসঞ্চালন ভালো থাকতে সাহায্য করে। ম্যাসাজের সময় খুব বেশি চাপ প্রয়োগ করবেন না।
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের