নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। তদন্তে নেমে ওড়িশার সম্বলপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও চোরাই সামগ্রী পাচারের মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, গত শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেলের ৩০২ নম্বর রুম থেকে উদ্ধার হয় রাহুল লাল নামে এক যুবকের দেহ। বক্স খাটের ভিতর চাদর দিয়ে মোড়া অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাহুলকে চাদর দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই রাহুলের দুই সঙ্গী পলাতক ছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের ভিন্ন রাজ্যের যোগসূত্র পায়। এরপরই কলকাতা পুলিশের একটি বিশেষ দল সম্বলপুরে অভিযান চালিয়ে রাহুলের দুই সঙ্গী শশীকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরা নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
ঘটনার তদন্তে নেমে খুনে কারণ হিসেবে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা যায়, চুরি ও প্রতারণার ঘটনায় আগে একাধিকবার গ্রেফতার হয়েছিল নিহত রাহুল। পার্ক স্ট্রিট থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল চোরাই ও অ্যান্টিক সামগ্রী ভিনরাজ্যে পাচারের সঙ্গে যুক্ত হওয়ায়।
সম্প্রতি রাহুল কোনও মূল্যবান অ্যান্টিক বস্তু সংগ্রহ করেছিল বলেই পুলিশের সন্দেহ। সেই মূল্যবান সামগ্রী দেখানো এবং বিক্রির উদ্দেশ্যে রাহুল হোটেলের ঘর ভাড়া করেন ও ওড়িশার চোরাই চক্রের সদস্যদের ডেকে আনেন। আর সেই চোরাই সামগ্রী হাতানোর উদ্দেশ্যেই রাহুলকে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।
আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান ক্যান্টিনের কর্মীরা
অক্টোবর থেকে রেশন ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে
নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়
মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু
এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন
প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে
আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা
জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না
৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান
অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়
২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস
সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের