নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আয়োজক দেশ ভারত হলেও খেলাগুলি হবে আমিরশাহিতে। আগামী ৪ঠা সেপ্টেম্বর দুবাই যাবে ভারতীয় দল। তবে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের দেশে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। পাঁচ ক্রিকেটারকে ছাড়াই দুবাই যাবে ভারত।
এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। এছাড়াও যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল সহ ওয়াশিংটন সুন্দর রয়েছে স্ট্যান্ডবাই দলে। নেপথ্যে কারণ হিসেবে বোর্ডের এক আধিকারিক বলেছেন, "১৫ জনের দলে বিকল্প ক্রিকেটার রয়েছে। তাই এখনই স্ট্যান্ড বাই ক্রিকেটারদের নিয়ে যাওয়ার দরকার নেই।"
আপাতত ১৫ জনের দলে ব্যাটসম্যান , উইকেটরক্ষক , বোলার সব বিভাগেই বিকল্প রয়েছে। তাই বিকল্পের অভাব দেখা দিলে প্লেয়ারদের ডাকা হবে বলেই ইঙ্গিত দিয়েছে বিসিসিআই। ক্রিকেটাররা তাদের নিজের শহর থেকে বিমান ধরবে বলে মনে করা হচ্ছে। পুরো দল একসঙ্গে যাবে না। পুরো দল একসঙ্গে যাত্রা করল দুবার খরচ বহন করতে হবে বোর্ডকে। দুবাইয়ের দূরত্ব কম হওয়ায় বাড়তি খরচ কমাতে চাইছে বোর্ড।
বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, "অবশ্যই, কয়েকজন মুম্বাই থেকে ভ্রমণ করবে। কিন্তু অন্যদের মধ্যে কিছুজন প্রথমে মুম্বাই আসবে, তারপর দুবাই যেতে বলার কোনও মানে হয় না। অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের তুলনায় দুবাই অনেক স্বল্পমেয়াদী। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের