নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাংলায় বিধানসভা নির্বাচনে বাকি আর মাত্র এক মাস। এই আবহে জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। রবিবার কামারহাটি এলাকায় অভিনব ভাবে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। গ্যাস সিলিন্ডারকে ‘বউ’ সাজিয়ে পালকিতে করে নিয়ে গিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী।
কামারহাটি এলাকা থেকে আসন্ন নির্বাচনে তৃণমূল প্রার্থী করা হয়েছে মদন মিত্রকে। এদিন দ্বিতীয় রবিবাসরে কামারহাটি এলাকায় প্রচারে নামেন তিনি। তবে প্রচারের ময়দানে তার অভিনব কৌশল সকলের নজর কেড়েছে। এদিন মদন মিত্র তার প্রচারে সাধারণ মানুষের সামনে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও ভোগান্তির বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। গ্যাস সিলিন্ডারকে বধূর সাজে সাজিয়ে পালকিতে বসানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে তাকে বরণও করা হয়।
প্রচারে স্থানীয় কর্মী-সমর্থকেরাও অংশ নেয়। এলাকার রাস্তায় মিছিলের আকারে এই পালকি নিয়ে ঘোরানো হয় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় প্রতিবাদের বার্তা। মদন মিত্র বলেন, ' আগে ছিল পালকি করে বউ পালালো আর এখন পালকি করে গ্যাস। কারণ গ্যাসের দামে মোদি যেভাবে প্রতারণা করছে সেটা সাধারণ মানুষ ভাবতেও পারছে না। দাম দেবে ১৪ কেজির আর গ্যাস পাবে ১০ কেজি। তাই সাধারণ মানুষের সামনে থেকে পালকি করে দেখিয়ে নিয়ে যাচ্ছি।'
মোদিকে কটাক্ষ করে মদন মিত্র আরও বলেন, ' সারাদিন জয় শ্রী রাম আর গ্যাসের টাকা ২০০০ দাম। মোদিকে আবার লাইন সামলাতে আসতে হবে। আর এই পালকি এবার মোদির হাতে তুলে দেবো। যতই করুক হামলা আবার জিতবে বাংলা। চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের