নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপের পর থেকে ভারত পাকিস্তান বিতর্ক আরও তুঙ্গে। এরই মাঝে প্রকাশ্যে এল অবাক করা একটি ভিডিও। যেখানে পাকিস্তানের জার্সি গায়ে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন দুই যুবক। ভিডিওটি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ছড়িয়ে পড়তেই ধেয়ে এসেছে একাধিক মন্তব্য।
সম্প্রতি মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত। সেই বিশ্বকাপের আগে জাতীয় সঙ্গীত গেয়েছেন সুনিধি চৌহান। সেখানেই দেখা যাচ্ছে টিভির সামনে দাঁড়িয়ে পাকিস্তানের জার্সি গায়ে জাতীয় সঙ্গীত গাইছেন দুই যুবক। তাদের সঙ্গে রয়েছেন এক তরুণী। পাকিস্তান যেভাবে ভারতকে গালাগাল করতে ব্যস্ত , সেই জায়গায় ৩ পাকিস্তানিকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে দেখে চোখ কপালে নেটপাড়ায়।
ভিডিওটি শেয়ার করা হয়েছে আরশাদ মহম্মদ নামের একটি পেজ থেকে। নিজেকে পেশায় ভ্লগার হিসেবে দেখিয়েছেন তিনি। পরিচয়ে লেখা, "ক্রিকেটের বড় ভক্ত’। এই লোকটি শুধু জাতীয় সংগীতই গাননি, ভারতের মেয়েরা বিশ্বজয় করার পর, কেকও কেটেছেন পরিবারের সঙ্গে। পাকিস্তানের জার্সি পড়লেও দুই ব্যক্তি থাকেন দুবাইতে।
এই পোস্টে মন্তব্য করে একজন লিখেছেন, "ইন্ডিয়ান লাভার (ক্রস ইমোজি), ইন্ডিয়ান ভিউ চাই (রাইট ইমোজি)"। আরেকজন লেখেন, "ভালো ভাই। একে-অপরকে সম্মান করা দরকারষ।" বাচ্চা মেয়েটি জাতীয় সংগীতের সময় নিজেদের বাঁ হাত বুকের উপর রেখে গান গাইছেন। তা নিয়ে একটি মন্তব্যে লেখা হয়, "এটা দেখতে খুব ভালো লাগছে। আরও ভালো লাগত, তোমরা যদি ডান হাত ব্যবহার করতে, বুকের উপর রাখতে। কিন্তু তোমরা বাঁ হাত ব্যবহার করেছ।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের