নিজস্ব প্রতিনিধি , দুবাই - মাত্র ২৭ বলে এশিয়া কাপের প্রথম ম্যাচে জিতে নিল ভারত। আরবের সঙ্গে রীতিমত ছেলেখেলা করে ম্যাচ ছিনিয়ে আনল সূর্যকুমারের দল। আরবের খেলার পর দাগ আউট বসে হাই তুলতেও দেখা যায় গম্ভীরকে। দেখে মনে হচ্ছিল যত তাড়াতাড়ি ম্যাচ শেষ করা যায় ততই ভাল। অভিষেক গিলরা তেমনটাই করলেন। কার্যত স্পিনারদের নিয়েই বাজিমাত করলেন। কুলদীপের ৪ উইকেট সহ অক্ষরের বিরুদ্ধে বিপক্ষ ব্যাটাররা যে পরীক্ষার মুখে পড়েন , তা সকলেই দেখেছেন। এবার বাকি ম্যাচ নিয়েও বার্তা দিয়ে ফেললেন ভারতীয় অধিনায়ক।
ম্যাচের পর সূর্যকুমার জানালেন, ‘‘এখানকার পিচ সম্পর্কে অনেকেই জানে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই হয়েছিল। তখন দলের অনেকেই এই পিচে সময় কাটিয়েছে। পিচ প্রায় একই রকম রয়েছে। তবে একটু মন্থর। গরম ভালই আছে। মনে হয়েছিল স্পিনারেরা ভাল করবে। তাই আমরা স্পিনারদের উপর ভরসা রেখেছিলাম। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল দারুণ বল করল। প্রথম ম্যাচে আমরা দেখে নিতে চেয়েছিলাম, পিচ কেমন আচরণ করে। পিচ দ্বিতীয় ইনিংসেও একই রকম ছিল। পরিবর্তন তেমন হয়নি।"
পাকিস্তান ম্যাচের নিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, "আমরা সকলে ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। দলের সবাই খুব উত্তেজিত। আমরা আরও একটা ভাল ম্যাচ খেলতে চাই। ম্যাচটা খেলার অপেক্ষায় রয়েছি আমরা।" অভিষেকের প্রশংসা করে সূর্যকুমার বলেন, ‘‘অভিষেক দুর্দান্ত ব্যাটার। ২০ ওভারের ক্রিকেটে ও কেন এখন বিশ্বের এক নম্বর ব্যাটার, সেটা আরও এক বার বোঝা গেল।"
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের