নিজস্ব প্রতিনিধি , হুগলী - সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এই তালিকাকে ঘিরেই শাসক - বিরোধী তরজা চরমে উঠেছে। ' তালিকায় শুধু তৃণমূল নয় বিজেপিরও নাম রয়েছে ', তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রের খবর, এসএসসির অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। তালিকা জুড়ে একাধিক তৃণমূল নেতা ও তাদের আত্মীয়ের নাম সামনে আসছে। এই নিয়ে বিরোধী পক্ষের দাবি, তালিকায় এখনও সব নাম নেই। অনেক নাম ধামাচাপা দেওয়া হয়েছে। এর পাল্টা জবাবে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' সুকান্ত মজুমদারকে বলুন তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে। খামোকা বাজার গরম না করে হাইকোর্টে গিয়ে মামলা করতে। বরং লিস্ট দেখে বলতে বলুন ওখানে কতজন বিজেপি নেতার নাম রয়েছে। ওখানে কতজন শুভেন্দু অধিকারীর লোকের নাম রয়েছে সেটা বলতে বলুন।'
তিনি আরও অভিযোগ করেন, 'যাদের নাম মনে হচ্ছে ভুল তারা সাহস থাকলে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক। খামোকা বাজার ফাটিয়ে লাভ নেই। তৃণমূলের নাম আছে শুনতে শুনতে ৫ বছর কেটে গেছে এবার বিজেপির নাম আছে সেটা দেখাতে বলুন। সব শুভেন্দু অধিকারীর লোকের নাম রয়েছে। দুই মেদিনীপুর আর বাঁকুড়া মিলে।'
এর পাল্টা জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' তালিকায় আমার কোনো আত্মীয়ের নাম পাবেন না। উনি কখনও জলে থাকে কখনও দলে থাকে। উনি নেশাগ্রস্ত হয়ে বোধহয় কথা বলছে। আমার সামনে পিছনে একটা লোককেও পাবেন না ওই তালিকায়। ওই ডাকাত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কোনো যোগাযোগই রাখতাম না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের