নিজস্ব প্রতিনিধি , সিডনি - অ্যাশেজে শতরানের নজির গড়লেন স্টিভ স্মিথ। সামনে এখন শুধুই ডন ব্র্যাডম্যান। স্মিথ ও ট্রাভিস হেডের শতরানের জেরেই বড় রানের লক্ষ্যে আয়োজক শিবির। ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে ৭ উইকেটে ৫১৮ রান করেছে অস্ট্রেলিয়া। লিড রয়েছে ১৩৪ রানের।
অ্যাশেজে ১৩ তম শতরান করলেন স্টিভ স্মিথ। অ্যাশেজ সিরিজে সবচেয়ে বেশি শতরান করেছেন ডন ব্র্যাডম্যান। তার ঝুলিতে ১৯ টি শতরান। ইংল্যান্ডের জ্যাক হবসকে ছাপিয়ে গেলেন স্মিথ। কিছুটা ভাল পরিস্থিতিতে ব্যাটে নেমে দলের অবস্থান আরও মজবুত করলেন। তৃতীয় দিনের শেষে ১২৯ রানে অপরাজিত স্মিথ।
ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিন ২ উইকেটে ১৬৬ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। হেড ৯১ ও মাইকেল নাসের ১ রানে অপরাজিত ছিলেন। এরপর হেড চালিয়ে খেলতে থাকেন। মাইকেল নাসেরকে ২৪ রানে ফিরিয়ে দেন ব্রাইডন কার্স। এরপর শতরান করেন হেড। উল্টোদিক থেকে যোগ্য সঙ্গ পান স্মিথের। টেস্টে ক্রিকেটের অন্যতম সেরা জুটি ফের নিজেদের প্রমাণ করলেন।
শেষমেষ ২৪ টি চারসহ ১ টি ছক্কার সাহায্যে ১৬৩ রান করেন হেড। তাকে তুলে নেন জেকব বেথেল। লাবুসেন আগেই ৪৮ রানে সাজঘরে ফেরেন। ১৫ টি চার ও ১ টি ছক্কা মেরেছেন স্মিথ। এরপর খোয়াজা, ক্যারি সকলেই ব্যর্থ। আর মাত্র একটি ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পাবেন তিনি। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি গুটিয়ে রাখবেন। তবে সেই সুযোগও হবে কিনা সবটাই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করছে। গ্রিন ৩৭ করেন। স্মিথের সঙ্গে বিউ ওয়েবস্টার ৪২ রানে অপরাজিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। ২ টি নিয়েছেন বেন স্টোকস।
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের