নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে গুরুতর চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সদ্য অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৩ ম্যাচেই গুড়িয়ে দিয়েছেন তারা। শুধু তৃতীয় টেস্টেই খেলেছেন কামিন্স। চোটের কথা ভেবেই তাকে সব টেস্টে খেলানো হয়নি। তৃতীয় টেস্টে এসে উইকেটও পেয়েছেন। তবে এবার সবথেকে বড় চিন্তা টি টোয়েন্টি বিশ্বকাপে কামিন্সের অন্তর্ভুক্তি হবে কিনা।
অ্যাশেজের বাকি দুটি টেস্টেও খেলবেন না কামিন্স। তার চোটের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে বহুদিন খেলেননি কামিন্স। তার পিঠের নীচের দিকে চোট রয়েছে। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। যদিও তৃতীয় টেস্টে নেমে ৬ উইকেট নেন তিনি।
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন , "এই সিরিজে কামিন্স আর খেলবে না। আমরা সিরিজ জিতে গিয়েছি। ফলে ওকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছি না। আমরা ভবিষ্যতের কথা ভাবছি। কামিন্স আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওকে অস্ট্রেলিয়ার প্রয়োজন।"
২০২৪ বিশ্বকাপের পর থেকে আর ২০ ওভারের ফরম্যাট খেলেননি কামিন্স। চোট সমস্যাও কাটছেনা তার। ফ্রি হয়ে খেলতে পারছেন না। তাই প্রশ্ন এখন একটাই , আগামী বিশ্বকাপে কি তাকে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে নামতে দেখা যাবে? উত্তরে ম্যাকডোনাল্ড জানিয়েছেন , "কামিন্সের চোটের দিকে নজর রাখা হচ্ছে। সেই কারণেই এখনও দল ঘোষণা করা হয়নি। কামিন্স বিশ্বকাপে খেলতে পারবে কি না তা এখনও বলা যাচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ নিয়ে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।"
২০২৩ বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কামিন্সের নেতৃত্বেই জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক হওয়ার পর নিজেকে প্রমাণ করেছেন। বোলিংয়ের সঙ্গে অধিনায়কত্ব গুলিয়ে ফেলেননি কখনোই। তাই প্যাট কামিন্সের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য বিরাট স্বস্তির। তবে এখন সবটাই সময়ের অপেক্ষা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের