নিজস্ব প্রতিনিধি , অ্যাডিলেড - টেস্ট ক্রিকেটে দাপট অব্যাহত ট্রাভিস হেডের। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে স্টোকসদের থেকে ৩৫৬ রানে এগিয়ে স্টিভ স্মিথরা। বিশ্বের পঞ্চম ও অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে নজির গড়লেন হেড।
টেস্ট ক্রিকেটে ১১তম শতরান করলেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার কোনও একটি মাঠে টানা চারটি টেস্টে শতরান করার নজির গড়লেন তিনি। ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথও অস্ট্রেলিয়ার কোনও একটি বিশেষ কেন্দ্রে টানা চারটি টেস্টে শতরান করেছেন।
প্রথম ইনিংসে ৩৭১ রানের পর ইংল্যান্ডের ব্যাটিং শেষ হয় ২৮৬ রানে। ৮৫ রানে এগিয়ে থেকে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনার ওয়েদারার্ল্ড ও লাবুসেন প্রত্যাশা ভঙ্গ করে সাজঘরে ফেরেন। এরপর উসমান খোয়াজা ৪০ রান করেন। খোয়াজা ও গ্রিন ফেরার পর হেডের সঙ্গে ভরসাযোগ্য ব্যাটিং করেন আলেক্স ক্যারি। তৃতীয় দিনের। শেষে দুই তারকাই পিচে অপরাজিত।
মাঝে দুটি উইকেট নিয়ে খেলায় ফিরেছিল ইংল্যান্ড। তবে হেড ছন্দে থাকা মানে তার উইকেট নিতে কালঘাম ছুটবে বিপক্ষ বোলারদের। হল ঠিক তেমনই। হেড তো আউট হলেনই না উল্টে অপরপ্রান্তে টিকে রইলেন আলেক্স ক্যারি। তৃতীয় দিনের শেষে হেড ১৪২ ও ক্যারি ৫২ রানে অপরাজিত। ১৩ টি চার সহ ২ টি ছক্কা হাঁকিয়েছেন হেড। অন্যদিকে ৪ টি চারের সঙ্গেই অর্ধ শতরান করেন ক্যারি।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেন জফ্রা আর্চার। ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে স্কট বোল্যান্ড-সহ প্যাট কামিন্স ৩ টি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২ টি উইকেট নেন জস টাং। ১ টি করে পেয়েছেন ব্রাইডন কার্স, উইল জ্যাক্স। চতুর্থ দিনের অর্ধেক সময়ও যদি অস্ট্রেলিয়া ব্যাটিং করে সেক্ষেত্রে যথেষ্ট চাপের মুখে পড়বে ইংল্যান্ড। কারণ , নিজেদের মাঠে দেড় দিনে ১০ উইকেট নেওয়ার জন্য অনেক সময় পাবেন প্যাট কামিন্সরা। চতুর্থ দিন শুরুর আধ ঘণ্টার মধ্যে হেড , ক্যারির উইকেট নিলেই খেলায় ফিরবেন স্টোকসরা।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের