নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - অ্যাম্বুলেন্স পরিষেবার নামে চলছে লুট। কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে বুধবার রাতে এর বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয়রা। রোগী সমেত অ্যাম্বুলেন্স আটক করে চললো বচসা। পুলিশের উপস্থিতিতে কিছুটা স্বাভাবিক হলো পরিস্থিতি।
সূত্রের খবর , কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে দিনের পর দিন রোগীদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভাড়া হিসেবে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। বুধবার রাতে এই বচসার ফলেই রোগী সমেত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রইলো প্রায় দুই ঘন্টা। রোগীর অ্যাম্বুলেন্সের ভাড়া হিসেবে চালান কাটা হয়েছিল ২৫০০ টাকা। এই নিয়েই শুরু হয় বচসা। হাসপাতালে রোগীদের যাতায়াতের জন্য গাড়ির অভাবের সমস্যা দীর্ঘদিনের। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করে না।

স্থানীয় বাসিন্দা শেখ পরেশ জানিয়েছেন,' হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের গাড়ি দেয় না , আমরা বাইরে থেকে গাড়ি নিয়ে আসতে চাইলে সেটাও আনতে দেয় না। হাসপাতালের ইউনিয়নের লোকেরা এই সমস্ত কাজ পরিচালনা করে। এর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নি। হাসপাতালের ইউনিয়নের থেকে আমরা কোনো সুবিধা পাই না বরং আমাদের বেশি ক্ষতি হয়। আমাদের মত গরিবদের পক্ষে এত টাকা গাড়ি ভাড়া দেয়া সম্ভব না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের