নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর. জি.কর কাণ্ডকে ঘিরে ফের চাঞ্চল্য। প্রতিবাদী মিছিলে অভয়ার মায়ের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। আগামী সপ্তাহে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ।
সূত্রের খবর, আর. জি. কর কাণ্ডের এক বছর পার। কিন্তু এখনও ন্যায় বিচারের দাবিতে সরব নির্যাতিতা চিকিৎসকের বাবা - মা। ঘটনার এক বছর পূর্ণ হওয়াতে গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন অভয়ার বাবা - মা। কিন্তু সেই মিছিল ঘিরেই তৈরি হয় তুলকালাম পরিস্থিতির। পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। সেই মিছিলেই গুরুতরভাবে আহত হন নির্যাতিতার মা। তাদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জের ফলে তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর এই বিষয়ে অভয়ার পরিবারের পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনকে চিঠি পাঠানো হয়।
সেই বিষয়েই এবার পুলিশের কমিশনার মনোজ বর্মাকে নোটিশ তলব জাতীয় মহিলা কমিশনের। নোটিশে বলা হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় এই মামলার ভার্চুয়াল হেয়ারিং অনুষ্ঠিত হবে। সেখানে মনোজ বর্মাকে সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি চাইলে নিজে বা তার কোনো প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবেন। কমিশন ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের